৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৫৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে এক পোস্টের বলেছেন
‘অভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-০৮-২০২৪
‘অভ্যুত্থানকারী ছাত্র জনতার প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর সমন্বয়ক আসিফ মাহমুদ/ছবি সংগৃহীত


শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর কে রাষ্ট্র চালাবে এটা নিয়ে এখন ব্যস্ততা চলছে। সেনাবাহিনী প্রধান একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছে দেশ পরিচালনা করার কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সেটাতে মত রাখতে আগ্রহ প্রকাশ করেছে।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয়, নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ শাহবাগ থেকে।’

তিনি আরেক পোস্টে লিখেছেন, ‘অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে কোন সরকার মেনে নেওয়া হবে না।

ফ্যাসিস্ট, খুনিদের বিচার বাংলার মাটিতে করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না। সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে।

শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে। চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।’

শেয়ার করুন