৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ৬:১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


কমিউনিটিতে শোকের ছায়া নাসরীনও চলে গেলেন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
কমিউনিটিতে শোকের ছায়া নাসরীনও চলে গেলেন


গত ২৮ আগস্ট আপস্টেটে অবকাশ যাপন করতে গিয়ে দুই বাংলাদেশি লেকের পানিতে ডুবে প্রাণ হারিয়েছিলেন। এরা দুই ছিলেন আফরিদ হায়দার (৩৪) এবং বাছির আমিন (১৮)। তারা ছিলেন দুলাভাই এবং শ্যালক। এই দুর্ঘটনায় গুরুতর আহত ছিলেন নাসরিন আমীন। জানা গেছে, তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১০ দিন ধরে তিনি হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করেন। কিন্তু শেষ পর্যন্ত পৃথিবীর মায়া তাকে ত্যাগ করতে হয়েছে। ভাই এবং দুলাভাই যে পথেই নাসরিন আমিন (২১) চলে গেলেন। তার মৃত্যুতে পুরো বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার নামাজে জানাজা জ্যামাইকা মুসলিম সেন্টারে গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে তাকে লং আইল্যান্ডের মুসলিম গোরস্তানে দাফন করা হয়। যেখানে শুয়ে রয়েছেন তার দুলাভাই এবং আপন ভাই।

শেয়ার করুন