১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার, ০৪:২৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকী আজ নিজ হাতে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন তারেক রহমান সংসদে প্রথমেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন ব্যারিষ্টার কায়সার কামাল হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ তারাবি নামাজ চলাকালীন মসজিদ লক্ষ্য করে গুলি নিউ ইয়র্কে সামগ্রিক অপরাধ কমলেও ব্রঙ্কসে বাড়ছে মুসলিম সম্প্রদায়কে বহিষ্কার ও নিষিদ্ধ করার প্রস্তাব কেয়ারকে ফ্লোরিডা গভর্নরের সন্ত্রাসী ঘোষণার বিরুদ্ধে আদালতের রায়


মহানগর আ.লীগের সভায় জাকারিয়া
সেখানে বিএনপি-জামায়াত সেখানেই প্রতিরোধ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২২
সেখানে বিএনপি-জামায়াত সেখানেই প্রতিরোধ বক্তব্য রাখছেন জাকারিয়া চৌধুরী


নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী যুক্তরাষ্ট্রে বিএনপি-জামায়াত ও খুনি চক্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে দলীয় নেতা-কর্মীদের এই অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে বিভিন্ন কর্মসূচি ঘোষণাকালে জাকারিয়া চৌধুরী আরো বলেন, নিজেরা নিজেরা কামড়াকামড়ি না করে বিএনপি-জামায়াত ও দেশবিরোধী শক্তিকে প্রতিহত করুন। দলীয় কোন্দলের প্রতি ইঙ্গিত করে তিনি আরো বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে সেই প্রতিযোগিতা যেন প্রতিহিংসায় রূপ না নেয় সেদিকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ গত ১৫ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে সমাবেশ করেছে। মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযাদ্ধা লাভলু আনসার, সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা রেজাউল বারী বকুল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আব্দুল কাদের মিয়া, মোরশেদ খান বদরুল, আব্দুল মতিন পারভেজ, হাজি জাফরউল্লাহ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিব্বীর আহমেদ, কুইন্স আওয়ামী লীগের সভাপতি হাজি জাহাঙ্গীর আলম, ব্রুকলিন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল জলিল মাস্টার, ইলিয়াস খান সাবেক চেয়ারম্যান রহমত পুর ইউনিয়ন পরিষদ সন্দ্বীপ, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সরদার, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, আতাউল গনি আসাদ, ওয়ালী হোসেন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, নাজিম উদ্দিন লিটন, এটিএম রানা, কুইন্স আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজি হুমায়ুন কবির, সহ-সভাপতি সমিরুল ইসলাম বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ম্যানহাটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সেক্টর কমান্ডারস ফোরামের মহিলা সম্পাদিকা সবিতা দাস প্রমুখ।

শেয়ার করুন