৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


গ্রিনকার্ড ও সিটিজেনশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য ২০ মিলিয়ন ডলার বণ্টন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-১০-২০২২
গ্রিনকার্ড ও সিটিজেনশিপ পরীক্ষার প্রস্তুতির জন্য ২০ মিলিয়ন ডলার বণ্টন


যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন সার্ভিস গত সপ্তাহে ৩৫টি স্টেটের ৬৬টি প্রতিষ্ঠানকে আইনসম্মত স্থায়ী রেসিডেন্ট বা নাগরিকত্বের লক্ষ্যে গ্রিনকার্ড অর্জনে সহায়তার জন্য ২০ মিলিয়ন ডলার প্রদান করেছে। ইমিগ্রেশন সার্ভিস এ বছর দেশের প্রত্যন্ত বিচ্ছিন্ন অঞ্চলে নতুন আমেরিকানদের, বিশেষ করে যাদের তেমন সেবা প্রদান করা হয়নি, তাদের নির্বাহী আদেশ অনুসারে সহায়তা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিকল্পনায় ইমিগ্র্যান্টদের যারা গ্রিনকার্ড নিয়েছেন, তাদের নাগরিক হওয়ার জন্যও উৎসাহিত করা হবে। কংগ্রেস ইতিমধ্যে এই অর্থ বরাদ্দ দিয়েছে এবং ২০২২ সালে এই পরিমাণ গত বছরের দ্বিগুণ করা হয়েছে।




এই অর্থ সিটিজেনশিপ ও ইমিগ্র্যান্টদের নাগরিকত্ব ও সিভিক ইন্টিগ্রেশনের জন্য ইংরেজি শিক্ষা, যুক্তরাষ্ট্রের ইতিহাস শিক্ষা ও পৌরনীতি শিক্ষা দেয়ার পেছনে ব্যয় হবে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এই কর্মসূচিতে সৃজনশীল ও ইংরেজি শিক্ষার ক্লাস নেয়ার কথা বলেছেন। ২০০৯ সাল থেকে এই কর্মসূচি চালু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে ১৩২ মিলিয়ন ডলারের ৫৭১টি গ্র্যান্ট দেয়া হয়েছে ৩৯টি স্টেটে। গত ১৪ বছরে এই কর্মসূচি ৩ লাখ লোককে সিটিজেনশিপের জন্য তৈরি করেছে। 

শেয়ার করুন