৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০২:৪৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত কমে যাচ্ছে রিভেট : যোগাযোগ করুন তোফায়েল চৌধুরীর সাথে


কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমী নববর্ষ উদযাপন
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-০৫-২০২৪
কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমী নববর্ষ উদযাপন


সুর, সংগীত, নৃত্য, আবৃত্তি ও যন্ত্র সংগীতের মুর্ছনায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করেছে কেন্দ্রীয় বাফা বুলবুল একাডেমী। নতুন বছরকে বরণ করতে শুক্রবার বিকেলে খিলগাঁও হাই স্কুল মিলনায়তনে আয়োজন করে এই উৎসবের।

বুলবুল একাডেমীর পরিচালক তাপস চক্রবর্তী, মনি চক্রবর্তী ও পান্না আহমেদকে সঙ্গে নিয়ে খিলগাঁও হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আসলাম উদ্দিন মোল্লা
অনুষ্ঠানের উদ্বোধন করেন।তিনি বলেন, আদিকাল থেকে বাংলা সাহিত্য ও সংগীত সমাজের অশুভশক্তিকে বিতারণ করে শুভশক্তিকে জাগ্রত করে সম্প্রীতির বন্ধনকে নিবিড় করে চলেছে। এই উৎসব সমাজের সকল পাপ ও পংকিলতাকে পেছনে ঠেলে, সকল ভেদাভেদ আর বিভক্তির অবসান ঘটিয়ে অশুভ প্রবণতার বিনাশ ঘটাক, নতুন বছরের অগ্রসর চিন্তার ভিত্তি নির্মাণ করুক।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের অর্খ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য শহীদ সংসদ সদস্য নূরুল হক
হাওলাদারের কন্যা জোবায়দা হক অজন্তা।

এরপর বাফা’র শিল্পীদের সমবেত কন্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় প্রায় তিন ঘন্টা ব্যাপী সাংস্কৃতিক পরিবেশনা।এরপর বৈশাখকে স্বাগত জানিয়ে
সম্মিলিত কন্ঠে পরিবেশন করা হয় ‘এসো হে বৈশাখ’।পরে একে একে বাফার নিজস্ব শিল্পীরা পরিবেশন করেন আরও ৬টি সমবেত সংগীত, ৯টি একক
সংগীত, ৪টি দলীয় নৃত্য, একটি দ্বৈত নৃত্য, ৩টি দলীয় আবৃত্তি, গিটারের ২টি দলীয় পরিবেশনা।

শেয়ার করুন