০৫ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ০২:৩৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার শোক
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৪-০৯-২০২২
জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার শোক শাহ মোয়াজ্জেম হোসেন ও সৈয়দা সাজেদা চৌধুরী


দেশে বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা। সংগঠনের সভাপতি হাজি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু এক বার্তায় তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন, শাহা মোয়াজ্জেম হোসেন ছিলেন কিংবদন্তিতুল্য রাজনীতিবিদ। ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষের অধিকার আদায়ে কাজ করেন। বর্ষীয়ান রাজনীতিবিদ সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন দেশপ্রেমিক নেত্রী, দেশ ও মানুষের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তার মৃত্যুতে রাজনীতির মাঝে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহসাই পূরণ হবার নয়। সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে দেশ এক বরেণ্য রাজনৈতিক অভিভাবককে হারালো। শোকবার্তায় আরো স্বাক্ষর করেন সাবেক সংসদ লিয়াকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, সহ-সভাপতি অ্যাডভোকেট হারিস উদ্দিন আহমেদ, মহিলা সম্পাদিকা জেসমিন আকতার চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক শফি আলম, দফতর সম্পাদক আকতার কবির, সদস্য আবদুল মোতালেব।

শেয়ার করুন