৬ অগাস্ট ২০২৬, বুধবার, ০৯:০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের বেসরকারি উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর নিজেদের সামর্থ যাচাইয়ে অগ্নি পরীক্ষা বাংলাদেশের অসংক্রামক রোগে আক্রান্তের প্রবণতা উদ্বেগজনক আবদুল এল সায়েদকে লক্ষ্য করে রিপাবলিকানদের আক্রমণাত্মক প্রচারণা আবারও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব সীমিত করার উদ্যোগ দিল্লিতে বসে ঢালাওভাবে অডিও বার্তার সুযোগ হারাচ্ছেন হাসিনা


কিইউ তোপে লন্ডভন্ড সাকিবরা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১২-১০-২০২২
কিইউ তোপে লন্ডভন্ড সাকিবরা সাকিবের ৭০ রানের প্রশংসনীয় ইনিংস, অণ্যরা পারেনি তাকে সহায়তা দিতে/ছবি সংগৃহীত


বাংলাদেশ দলের ব্যাটিংয়ে উন্নতি! এটাকে উন্নতি না বলে উপায় কী। নিউজিল্যান্ডের উইকেটে ১৬০ রান করেছে তারা টি-২০ ভার্সানে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। প্রথম ব্যাটিং করে নিউজিল্যান্ডের করেছিল ২০৮/৫ বাংলাদেশের বোলিং লাইনকে তুচ্ছতাচ্ছিল্য করেই। বলই পরতে দেয়নি উইকেটে। মুহুর্তে বাউন্ডারীর পর বাউন্ডারী। কনওয়ে ফিলিপের মারমুখী ব্যাটিংয়ে ওই রান করেন তারা। ফিলিপ করেন ২৪ বলে ৬০। আর কনওয়ে ৪০ বলে ৬৪। সাইফুদ্দিন ও এবাদত নেন দুটি করে উইকেট।

এরপর নির্ঘাত পরাজয় সামনে রেখে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের উদ্দেশ্য ব্যাট হাতে প্রাকটিসটা ভাল করা। সেটাতে সফল ১৬০ রান করে। ম্যাচে ৪৮ রানের বিশাল ব্যাবধানে হারলেও এ ট্রাইনেশনে ১৫০ এর ঘর পার করতে পেরেছে সাকিবরা এটাই তৃপ্তি। 

সাকিব সর্বোচ্চ ৪৪ বলে ৭০ রান করেন। অন্য কেউই পারেননি আর দাড়াতে। সৌম্য ও লিটন করেন ২৩ করে। অ্যাডাম নেন তিন উইকেট। এ পরাজয়ে নিউজিল্যান্ড ও পাকিস্তানের ফাইনাল খেলা নিশ্চিত হলো। যদিও পাকিস্তানের সঙ্গে আরেকটি ম্যাচ রয়েছে বাংলাদেশের।  


শেয়ার করুন