৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ১১:৪৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


নিউ জার্সি বিএনপি নর্থের কর্মী সমাবেশ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৬-০৮-২০২৬
নিউ জার্সি বিএনপি নর্থের কর্মী সমাবেশ নিউ জার্সি বিএনপির সভার কয়েকটি চিত্র


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিউ জার্সি স্টেট (নর্থ) ইউএসএর কর্মী সমাবেশ ও সাংগঠনিক কর্মশালা গত ১ আগস্ট উডল্যান্ড পার্কের আপ্পান রেস্টুরেন্টের হলে অনুষ্ঠিত হয়েছে। নিউ জার্সি বিএনপির সভাপতি সৈয়দ জুবায়ের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হোসেন পাঠান বাচ্চু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন-বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ জার্সি বিএনপির প্রধান উপদেষ্টা আলাউর খন্দকার, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা আব্দুস সবুর, এবাদ চৌধুরী।

সভার শুরুতে কালামে পাক থেকে তিলাওত করেন নিউ জার্সি বিএনপির সহ-সভাপতি সৈয়দ খালিদ আলী, বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত, বিএনপির দলীয় সংগীত এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষে স্বাগতিক বক্তব্য রাখেন-নিউ জার্সি বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নুল হক, প্যাটারসন সিটি বিএনপির সভাপতি মছুম চৌধুরী, নিউ জার্সি বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুল ইসলাম রাহাত।

মঞ্চে ছিলেন নিউ জার্সি বিএনপির উপদেষ্টা সদস্য মাস্টার ছমির উদ্দিন, মওসুফ চৌধুরী ও তারেক খান, মাগরিবের নামাজের পর দ্বিতীয় অধিবেশনের শুরুতে মাছুম চৌধুরীকে সভাপতি ও রিহাদুল হাসান রুহেলকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট বিএনপি প্যাটারসন সিটি কমিটি ঘোষণা করে তাদেরে পরিচয় করে দেওয়া হয়। পরে ফ্রান্সিস ফলিয়াকে সভাপতি ও রোমেল মার্ক গমেজকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যবিশিষ্ট বিএনপি জার্সি সিটি আংশিক সিটি কমিটি ঘোষণা করে তাদের পরিচয় করে দেওয়া হয়, এর পর বক্তব্য রাখেন নিউ জার্সি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফরিদ পাঠান, সহ-সভাপতি মো. খলিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক নিপন চৌধুরী, বিশেষ অতিথি বৃন্দ, গেস্ট অব অনার ও প্রধান অতিথির দিকনির্দেশনা মূলক বক্তব্য শেষে বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলন ও জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোসহ পরলোকগত বিএনপি নেতাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। উৎসব মুখোর এ সমাবেশে সমাবেশে নিউ জার্সি বিএনপির শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন