২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১১:১৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


জাতীয় সরকার’ই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে : আ স ম রব
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৮-০৪-২০২২
জাতীয় সরকার’ই নিরপেক্ষ নির্বাচন   নিশ্চিত করতে পারে : আ স ম রব জেএসডি সভাপতি আ স ম আবদুর রব


 ডাকসুর সাবেক ভিপি ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন,   ভোটাধিকার হরণ করে রাষ্ট্র থেকে জনগণকে বিচ্ছিন্ন করা সরকারের ভয়ঙ্কর পদক্ষেপ। কতৃত্ববাদকে সরকার গণতন্ত্রের উপরে স্থান দিয়েছে। দিনের ভোট রাতে নেয়ার অন্যায়কে সরকারের যৌক্তিকতা দেয়ার অদ্ভুত প্রচেষ্টা রাজনীতিকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণতি জাতির জন্য বিপদ ডেকে আনবে।

লক্ষ্মীপুর শহরস্থ কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে জেলা জেএসডি আয়োজিত প্রতিনিধি সভা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একধা বলেন। 

রব আরো বলেন,বর্তমান সরকার ক্ষমতায় আসার এবং টিকে থাকার জন্য মুক্তিযুদ্ধের চেতনাকে শুধু বাক সর্বস্ব  চাতুরী হিসেবে ব্যবহার করে, বাস্তবে প্রয়োগ করে না। মুক্তিযুদ্ধের মৌলিকত্ব অনুধাবনে সরকারের চরম ঘাটতি রয়েছে।

রব আরো বলেন,  বিদ্যমান শাসন কাঠামোর পরিবর্তন ও সংস্কার ছাড়া ভোটাধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শাসন প্রক্রিয়া এবং সমাজদেহে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, দুর্বৃত্ত কেন্দ্রিক যে রাজনৈতিক বন্দোবস্ত প্রবর্তন করা হয়েছে তা পরিবর্তন করার জন্য জাগরণের প্রয়োজন। জাগরণের মাধ্যমে জাতীয় নৈতিক শক্তির পুনরুজ্জীবন করতে না পারলে সুষ্ঠু নির্বাচনেও রাষ্ট্রক্ষমতা অগণতান্ত্রিক শক্তির হাতে চলে যেতে পারে। এসব ঘটনার পুনরাবৃত্তি থেকে আমাদের শিক্ষা নিতে হবে।


তিনি বলেন,  বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে ভোটাধিকার প্রতিষ্ঠা করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই 'জাতীয় সরকার' গঠন করতে হবে।  আন্দোলনকারী শক্তিসমূই ঐক্যমতের ভিত্তিতে গঠন করবে ‘জাতীয় সরকার’।


প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।


অধ্যক্ষ মনসুরুল হক এর সভাপতিত্বে ও লক্ষ্মীপুর জেলা জেএসডি'র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মোতালেব এর সঞ্চালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জেলা জেএসডি'র কার্যকরী সভাপতি অধ্যক্ষ হারুন-অর-রশিদ বাবুল, আবুল হাসেম মোল্লা, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, এম এ খায়ের, সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম সিরাজ, হাজী আকবর হোসেন, জহিরুল ইসলাম, লোকমান হোসেন বাবলু প্রমুখ। 

শেয়ার করুন