০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৮:৪১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


ঈদে মিলাদুন্নবীতে আনজুমানে আল ইসলাহ’র আলোচনা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০-১০-২০২২
ঈদে মিলাদুন্নবীতে আনজুমানে আল ইসলাহ’র আলোচনা


গত ১৬ অক্টোবর রবিবার বাদ মাগরিব গাউছিয়া জামে মসজিদে আনজুমানে আল ইসলাহ ইউএসএ নিউইয়র্ক স্টেটের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

স্টেট সেক্রেটারি হাফিজ কাওছার আহমদের পরিচালনায় স্টেট কমিটির সভাপতি হযরত মাওলানা শাব্বির আহমদের সভাপতিত্বে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন হাফিজ রওশন আহমদ, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন স্টেটের সহ সেক্রেটারি হাফিজ নজমুদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ আব্দুল কাইয়ুম ছালিক, জ্যাকসন হাইটস উডসাইড সানী সাইড চ্যাপটারের সেক্রেটারি মোহাম্মদ তাজিম উদ্দিন, ব্রঙ্কস চাপ্টারের সেক্রেটারি মোহাম্মদ মোশাহিদ আলী। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউএসএ’র স্থায়ী কমিটির সদস্য ও ফুলতলী ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব হযরত মাওলানা সাইয়্যিদ সাজিদুল হক।

স্বাগত বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেটের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা বোরহান উদ্দিন। বক্তব্য রাখেন স্টেটের সহ সভাপতি হযরত মাওলানা শাহান শাহ ইয়াহইয়া ও হাফিজ মাওলানা জমসেদ হোসাইন।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেটের উপদেষ্টা মোতাহির হোসাইন, মাওলানা নুরুল আলম সিদ্দিকী, সহ সাধারণ সম্পাদক কারী খালেদ মিয়া, প্রচার সম্পাদক মালিক শেখ, অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আতাউল মোস্তফা সিদ্দিকী, মোহাম্মদ রুকন হাকীম, মোহাম্মদ নুরুল ইসলাম, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ হেলালুর রহমান খান, শাহ নেওয়াজ আহমদ প্রমুখ।

স্টেট আল ইসলাহ’র সভাপতি মাওলানা শাব্বির আহমদ সমাপনী বক্তব্য উপস্থাপন করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

শেয়ার করুন