৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জেলে যাবো, তবুও দেশ ছেড়ে পালাবো না-ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২২
জেলে যাবো, তবুও দেশ ছেড়ে পালাবো না-ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির যেভাবে আন্দোলনের নামে বাড়াবাড়ি করছে তাতে মনে হয়, তাদের আন্দোলনের প্রতন ধ্বনি শোনা যাচ্ছে। তিনি শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ, মিলনায়তনে মহিলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির আয়োজিত ‘উদীয়মান ভবিষ্যতের জন্য চতুর্থ বিপ্লব’ আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 


বিগত সময়ের বিএনপি নেতাদের এক বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে না। আমাদের দেশ, আমাদের জন্ম এদেশে। প্রয়োজনে মরবো, জেলে যাবো, তবুও দেশ ছেড়ে পালাবো না। তিনি বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নাম উল্লেখ না করে বলেন, মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গেছে বিএনপি নেতা। আওয়ামী লীগের পালনের ইতিহাস নেই। বর্তমান সরকার দেশকে ডিজিটাল বাংলাদেশের রুপান্তিত করেছে। আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে অঙ্গীকার করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 


 তিনি বলেন বেগম খালেদা জিয়াকে বিএনপির মুক্ত করেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দন্ড স্থগিত করে রেখেছে। ওবায়দুল কাদের বলেন, প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করেননা। যারা ১৫ ও ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে - তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না।

তিনি বলেন আজ (শুক্রবার)  ৫০তম পবিত্র সংবিধান দিবস। এ দিবসটি জাতীয়ভাবে মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে এবং এখন থেকে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

বৈশ্বিক সংকটের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন আমাদের কথা কম বলে কাজ বেশি করতে হবে, আর এখন সবার এই বিপ্লবটাই করতে হবে।

দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান মো. হোসেন মুনসুরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য সচিব  ইঞ্জিনিয়ার আব্দুস সবুর। 

প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি। তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না। তথ্যসুত্র বাসস।  


শেয়ার করুন