২৮ জুন ২০২৬, রবিবার, ০২:৩৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


মহানগর বিএনপি উত্তরের উদ্যোগে তারেক রহমানের জন্মবার্ষিকী পালিত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-১১-২০২২
মহানগর বিএনপি উত্তরের উদ্যোগে তারেক রহমানের জন্মবার্ষিকী পালিত অনুষ্ঠানে মঞ্চে অতিথিবৃন্দ


বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে ২০ নভেম্বর রবিবার সন্ধ্যায় ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্ট হল রুমে নিউইয়র্ক মহানগর বিএনপি (উওর) এর আয়োজনে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফয়েজ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা মমতাজ  উদ্দীন। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহানগর উওর বিএনপির যুগ্ম আহবায়ক এজিএম জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক ইমরান শাহ রন, সিনিয়র সদস্য ডঃ নুরুল আমিন পলাশ, মোহাম্মদ জাফর তালুকদার, যুগ্ম আহবায়ক সৈয়দ গৌছুল হোসেন, যুগ্ম আহবায়ক এআর মাহবুবুল হক, যুগ্ম আহবায়ক মানিক আহমদ, আহবায়ক কমিটির সদস্য লিয়াকত আলী, মোঃ আলী রেজা, শাহ কামাল উদ্দীন, ইমতিয়াজ আহমেদ বেলাল, নিউইয়র্ক মহানগর দক্ষিণের সদস্য মোঃ সুলায়মান, মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ উল্লাস, আক্তারুজ্জামান হেপী, আনোয়ারুল আলম ভূইয়া, আনোয়ারুল ইসলাম, মোঃ আলী মিলন, দুলাল রহমান, কাওসার হোসেন, তোজাম্মেল হক, ফয়েজ আহমদ, ফরিদ উদ্দীন সরকার, মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ। 

সভাপতি তার সমাপনি বক্তব্যে বলেন, প্রত্যেকটি বিভাগীয় সফল সমাবেশ মাফিয়া সরকারের কম্পনের কারণ। আর তাই দিশেহারা হয়ে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার পেটোয়া বাহিনী দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে নয়নের মত আর ও যে কত মায়ের বুক খালি করবে। তবে এখানেই শেষ না দিন আসবে প্রত্যেকটি ফোটা রক্তের জবাব দিতে আমরা সদা প্রস্তুত। ১০ ডিসেম্বর ঢাকার মহা সমাবেশের পর মাফিয়া সরকার পালাবার পথ খুঁজে পাবে না। 

অন্যান্য বক্তাগণ বাংলাদেশের আগামীর সুর্য ও ভবিষ্যতে রাষ্ট্র নায়ক তারেক রহমান ও গণতন্ত্রের মা তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। সব শেষে জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন