৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:৫৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


চিটাগাং অ্যাসোসিয়েশনের মহান বিজয় দিবস উদযাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-১২-২০২২
চিটাগাং অ্যাসোসিয়েশনের মহান বিজয় দিবস উদযাপন বক্তব্য রাখছেন মনির আহমেদ


চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনকের উদ্যোগে গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠনের ব্রুকলিনস্থ চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত হয়।

নবগঠিত অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মাকসুদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং অন্তর্বর্তীকালীন কমিটির আরেক অন্যতম সদস্য আহসান হাবীবের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ও সাবেক সভাপতি মোহাম্মদ হানিফ, সাবেক সভাপতি কাজী আজম, বীর মুক্তিযোদ্ধাও ট্রাস্টি বোর্ডের সাবেক কো চেয়ারম্যান মো. শাহজাহান সিরাজী, সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মনির আহমেদ, সাবেক সভাপতি সরোয়ার জামান সিপিএ, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও আজীবন সদস্য আবুল কাসেম ভুঁইয়া প্রমুখ। 

অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য মো. নুরুল আনোয়ারের কোরআন তেলওয়াতের মধ্যে শুরু হওয়া এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অন্তর্বর্তীকালীন কমিটির অন্যতম সদস্য মেহবুবর রহমান বাদল, চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অন্তর্বর্তীকালীন কমিটির অন্যতম সদস্য মো. আবু তাহের, বিশিষ্ট রাজনীতিবিদ খোরশেদ খন্দকার প্রমুখ। 

স্বাধীনতা সংগ্রামে নিহত শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মনির আহমেদ। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক, অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য যথাক্রমে মীর তাহের রাসেল, মোহাম্মদ সুমন উদ্দীন, মোহাম্মদ জয়নাল আবেদিন আতিক, ইকবাল হোসেন ভুঁইয়া ও মোহাম্মদ হারুন, চট্টগ্রাম সমিতির সাবেক কর্মকর্তা, মোহাম্মদ আরিফুল ইসলাম, ইকবাল হোসেন, মেজবাহ উদ্দীন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আক্তার। আরো উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মহাসচিব মোহাম্মদ সেলিম, নাজিম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দীন, মো শওকত হোসেন, মোহাম্মদ আজম, বদিউল আলম, মোহাম্মদ আলী, মোহাম্মদইউসুফ, নিখিল বডুয়াসহ অসংখ্য চট্টগ্রামবাসী। 

সভায় বক্তারা বলেন, বিজয়ের ৫১ বছর পরও বাংলাদেশের স্বাধীনতার মূল লক্ষ্য অর্জিত হয়নি। ২২ পরিবারের বিরুদ্ধে সেদিন যুদ্ধ করলেও আজ বাংলাদেশে ২২ হাজার লুটেরা পরিবারের জন্ম নিয়েছে। জাতীর সামনে আজো পর্যন্ত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রকাশিত হয়নি, মুক্তিযোদ্ধারা আরো বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের গরিব মেহনতি মানুষের সন্তানরাই মুক্তিযুদ্ধ করে এদেশ স্বাধীন করেছিল কিন্তু ধনিকশ্রেণির কোনো সন্তান যুদ্ধে অংশ না নিলেও আজ তারাই স্বাধীনতার ধারক-বাহক হিসেবে নিজেরদের বোঝাতে চায় এবং বাংলাদেশকে আজ তারাই লুট করছে। 

সভাপতি মাকসুদুল হর চৌধুরী তার বক্তব্যে নবগঠিত অন্তর্বর্তীকালীন কমিটির কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা দেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। পরিশেষে বাংলাদেশ বেতারের শিল্পী আলী মাহমুদের সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন