০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১১:৫২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


জাতির স্বকীয়তা বজায় রাখতে সংস্কৃতি রক্ষায় মনোযোগ প্রয়োজন - তথ্যমন্ত্রী
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৩-০১-২০২৩
জাতির স্বকীয়তা বজায় রাখতে সংস্কৃতি রক্ষায় মনোযোগ প্রয়োজন - তথ্যমন্ত্রী


বাঙালি জাতির স্বকীয়তা বজায় রাখতে নিজস্ব সংস্কৃতি লালন ও রক্ষায় মনোযোগী হওয়ার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে "হু'জ হু বাংলাদেশ, ২০২২ এওয়ার্ড" প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপস্থিত  গুণীজনসহ সকলের প্রতি তিনি এ আহবান জানান। 

ড. হাছান বলেন, 'আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি আজকে নানা হুমকির সম্মুখীন। কারণ দেখুন, আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, আমাদের অগ্রজরা বাড়িতে কোনো বিয়ের সময় সপ্তাহ ধরে বাংলা গানের চর্চা করতো সেগুলো গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠানে পরিবেশন করবে বলে। আজ সেখানে অন্য ভাষার গানের চর্চা হয়।'

কোনো জাতির সংস্কৃতিকে যখন ভিনদেশী সংস্কৃতি গ্রাস করে, তখন জাতির স্বকীয়তা হারিয়ে যায়, তাই এই ক্ষেত্রে মনোযোগ দিতে হবে, বলেন সম্প্রচারমন্ত্রী। 

গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক ড. মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ ও সংস্কৃতিতে অবদানের জন্য কন্ঠশিল্পী রুনা লায়লা, চিত্রশিল্পী রফিকুন্নবী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ড. মো: শারফুদ্দিন আহমেদ, সাহিত্যিক ড. অগাস্টিন ক্রুজ, ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক কাজী রফিকুল আলম, ক্রীড়াবিদ সাবরিনা সুলতানা, কৃষিবিদ কোহিনুর কামাল, এস এস গ্রুপের সত্ত্বাধিকারী মুঃ আবু সাদেক, স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানীর ম্যানেজিং পার্টনার সুলাইমান এস আযানী, নারী উদ্যোক্তা নাসিমা আক্তার নিশা এবং প্রাতিষ্ঠান হিসেবে কাউন্টার টেরোরিজম এন্ড টান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রতিনিধিদের হাতে হু'জ হু বাংলাদেশ এওয়ার্ড আয়োজকদের পক্ষে পুরস্কার স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।


শেয়ার করুন