০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাত্র এক ডোজেই কমতে পারে ৬২ শতাংশ পর্যন্ত খারাপ কোলেস্টেরল নিউ ইয়র্কের ফোনমুক্ত স্কুলে কমেছে বুলিং আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের


১২ জানুয়ারি পল্টনে সমাবেশ সিপিবির
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৩
১২ জানুয়ারি পল্টনে সমাবেশ সিপিবির


আগামী ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি সপ্তাহব্যাপী সারাদেশে সভা-সমাবেশ-বিক্ষোভ-পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আর এই কর্মসূচির অংশ হিসাবে আগামী ১২ জানুয়ারি থেকে সিপিবির বিক্ষোভ সপ্তাহ কর্মসূচি শুরু উপলক্ষে ঢাকার পল্টনে বিকেল ৪টায় সমাবেশের ডাক দিয়েছে দলটি। 

সিপিবি’র মতে দুঃশাসন হটানো, ব্যবস্থা বদলানো, ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা, বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা বন্ধ, নিত্যপণ্যের দাম কমানো, রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু এবং পাচারের টাকা ও খেলাপী ঋণ উদ্ধারসহ এর সাথে জড়িতদের শ্বেতপত্র প্রকাশ ও দোষীদের শাস্তি, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দেওয়া, নির্বাচন ব্যব¯’ার সংস্কারসহ নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দেশে সাম্রাজ্যবাদী বিদেশি হস্তক্ষেপ এর বিরুদ্ধে একর্মসূচি দেয়া হয়েছে। 

সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে আগামী ১২-১৮ জানুয়ারি ইউনিয়ন, জেলা-উপজেলায় সভা-সমাবেশ-বিক্ষোভ-পদযাত্রার মাধ্যমে এই ‘বিক্ষোভ সপ্তাহের’ কর্মসূচির পালনের জন্য সংশ্লিষ্ট সকল শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।  


শেয়ার করুন