১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৬:০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


দলীয় কার্যালয়ের সামনে সড়কে অবস্থান
বিএনপির গণ অবস্থান কর্মসূচী নয়াপল্টনে
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১০-০১-২০২৩
বিএনপির গণ অবস্থান কর্মসূচী নয়াপল্টনে ডিএমপি কমিশনার এর সাথে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে প্রেসব্রিফিংয়ে দলের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন /ছবি সংগৃহীত


বুধবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে চার ঘন্টার অবস্থান কর্মসূচি করবে বিএনপি। রাতে বেইলি রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএসপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন পুলিশের অনুমতি পাওয়ার কথা জানান।

‘‘ আমরা সকাল ১০ থেকে বেলা ২টা পর্যন্ত নয়া পল্টনে আমাদের কেন্দ্রৗয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। পুলিশের অনুমতিও আমরা পেয়েছি। আমরা এই শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি করব।”


 এর আগে অধ্যাপক জাহিদ দলের আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালকে নিয়ে ডিএমপি কার্যালয়ে যান। তারা কমিশনারের সাথে বৈঠক করেন ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের বলেন, ‘‘ যান চলাচল স্বাভাবিক রেখে এই কর্মসূচি পালন করতে বলা হয়েছে। যান চলাচলে বিঘ্ন ঘটলে এর দায়-দায়িত্ব তাদেরকেই নিতে হবে।” সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপিসব বিরোধী জোটগুলো আলাদাভাবে বুধবার ঢাকাসহ বিভাগীয় শহরে অবস্থান কর্মসূচির করবে। এর আগে তারা যুগপতভাবে গণমিছিলের কর্মসূচিও করেছে।

বিএনপি নয়া পল্টনের সড়কের একপাশে , গণতন্ত্র মঞ্চ জাতীয় প্রেসক্লাবের সামনে, ১২ দলীয় জোট বিজয় নগর পানি ট্যাংকের সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টনে প্রতীম হোটেলের কাছে অবস্থান কর্মসূচি পালন করবে।

শেয়ার করুন