২৫ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ১১:১৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন স্টারমার দৈনিক সময়ের আলো‘র উপদেষ্টা সম্পাদক হয়েছেন শায়রুল কবির খান নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যানজটে সিগন্যাল মেনেই গাড়ীতে অফিস করছেন প্রধন মন্ত্রী তারেক রহমান সন্তানের ভরণপোষণ বকেয়া থাকলে পাসপোর্ট বাতিলের উদ্যোগ জোরদার দ্রুত গণনির্বাসনে নতুন বিধি জারি নিউইয়র্ক সিটির আর্থিক সংকট মোকাবিলায় দেড় বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা ১ দশমিক ৭ মিলিয়ন মানুষের স্বাস্থ্যবীমা ঝুঁকির মুখে কোভিড তহবিল প্রতারণা : ৮ বাংলাদেশিসহ ৯ জনের দোষ স্বীকার রমজান শান্তির এক মহৎ দর্শনের প্রতীক


শেখ হাসিনার বক্তব্যের জবাবে মির্জা ফখরুল
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৪-১০-২০২৩
শেখ হাসিনার বক্তব্যের জবাবে মির্জা ফখরুল এরশাদবিরোধী আন্দোলনে একসাথে খালেদা জিয়া ও শেখ হাসিনা


‘খালেদা জিয়া। অনেক রাজার হালেই তো রেখেছি। এভারকেয়ার হাসপাতাল বাংলাদেশের সবচে দামী হাসপাতাল, সেখানেই তো চিকিৎসা নিচ্ছে। আর রোজই শুনি এই মরে মরে, এই যায় যায়। বয়স তো আশির উপরে হয়েছে। এমনিতেই তো সময় হয়ে গেছে। এর জন্য তো কান্নাকাটি করে লাভ নাই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথাগুলো বলেছেন, লন্ডনে ওয়েস্টমিনিস্টার মথেডস্টি সন্ট্রোল হলে নাগরিক সংর্বধনায়।  

স্যাংশন নিয়ে ভয় না পাওয়ার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা স্যাংশন দওেয়ার হুঁশিয়ারি দেয়ার হুমকি দেন। সংবধিান অনুযায়ী সরকারে অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে বলে জানান তিনি। এরপর খালেদা জিয়া ইস্যুতে প্রশ্ন তুলে বলেন সাজাপ্রাপ্ত কাউকে চিকিৎসার জন্য বিদেশ পাঠায় কোন দেশ? এ সময় স্যাংশন নিয়ে মাথা না ঘামানোরও কথা জানান দেন। 

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য ’অশালীন ও কুরুচিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, লন্ডনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। এত অশালীন, কুরুচিপূর্ণ, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রধানমন্ত্রীর মতো দায়িত্বশীল জায়গা থেকে দিতে পারেন সেটা আমরা ভাবতে পারি না। তার বক্তব্যে প্রমাণ হয়েছে এদেশের মালিক একজন। এদেশে শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। বিচার বিভাগ তিনিই নিয়ন্ত্রণ করেন। তিনি আইন আদালতের তোয়াক্কা করেন না। বেগম জিয়ার চিকিৎসার নিয়ে যে কথা তিনি বলেছেন তাতে ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা ফুটে উঠেছে। গত ৩ অক্টোবর মঙ্গলবার বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, কতটা অমানবিক হলে এ ধরনের কথা তিনি বলতে পারেন।

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে শর্ত দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো শর্ত সাপেক্ষে তিনি বিদেশে যাবেন না এটা পরিবার থেকে বলে দেওয়া হয়েছে। বেগম জিয়াকে হাসপাতালে রেখে কেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেও বিএনপির কোনো নির্বাচন যাবে না। এটা একে বারেই পরিষ্কার কথা। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপির পরবর্তী সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, আমরা তো জোর করে তাকে বিদেশে নিয়ে যেতে পারি না। এখনকার চিকিৎসা যেভাবে হচ্ছে সেইভাবেই চালিয়ে যাবো।

শেয়ার করুন