১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৩:২১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগেই করেন পদত্যাগ
ইসলামী ব্যাংক পরিচালক পদ থেকে পদত্যাগ মোহাম্মাদ সাহাবুদ্দিনের
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৩
ইসলামী ব্যাংক পরিচালক পদ থেকে পদত্যাগ মোহাম্মাদ সাহাবুদ্দিনের


বেসরকারী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) পরিচালক পদ থেকে পদত্যাহ করেছেন মোহাম্মাদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হওয়ার প্রজ্ঞাপন জারীর আগেই রোববার রাতে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। সোমবার ইসলামী ব্যাংকের ওয়েবসাইট থেকে তার ছবি ও পদবী সহ যাবতীয় তথ্য সরিয়ে নেওয়া হয়েছে। 

এর আগে চট্টগ্রামের জেএমসি বিল্ডার্স কোম্পানীর পক্ষ থেকে ২০১৭ সালের জুনে ব্যাংকের পরিচালক পদে যুক্ত হন। এরপর তিনি  ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দ্বায়িত্বও পেয়েছিলেন। গত রোববার পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন। 


রাষ্ট্রপতি পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর তিনি ব্যাংকটির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে ভাইস চেয়ারম্যানের পদ থেকেও তার পদত্যাগ কার্যকর হয়ে গেল। কেননা পরিচালক পদে না থাকলে তিনি ব্যাংকের পর্ষদে থাকতে পারেন না। উল্লেখ্য, এতে করে ব্যাংকটির দুই ভাইস চেয়ারম্যানের একটি পদ শুন্য হয়েছে। 

 

শেয়ার করুন