২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০৩:৩১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা আহত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৩-২০২৩
দুর্বৃত্তের হামলায় বিএনপি নেতা আহত


বৃহত্তর কুমিল্লার কৃতী সন্তান, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলার দাউদকান্দির সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এ আর মাহবুবুল হক গত ২০ মার্চ রাতে দলীয় একটি অনুষ্ঠান শেষ করে কুইন্স ভিলেজের ২১২ স্ট্রিট ও হিলসাইডে বাসার কাছে রাস্তায় গাড়ি পার্কিং করার সময় একজন তার গাড়িতে আঘাত করে। তিনি গাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই কয়েক জন দুর্বৃত্ত ছিনতাইয়ের উদ্দেশ্যে তার পথ আগলে ধরে এবং তার মোবাইল, টাকা-পয়সা ও ম্যানিব্যাগ ছিনতাই করতে চাইলে তিনি অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাকে মারধর ও আক্রমণ করে রক্তাক্ত করে এবং তার গাড়ি, ম্যানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরে কেউ একজন ৯১১ কল করলে পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। তার বাম হাতের তিনটি আঙুল প্রচ-ভাবে জখম হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আগে থেকেই ছিনতাইয়ের উদ্দেশ্যে ওঁৎ পেতে ছিল। পরে পুলিশ গাড়ি উদ্ধার করতে পারলেও তার মোবাইল ও ম্যানিব্যাগ উদ্ধার করতে পারেনি। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। তারা অনতিবিলম্বে এহেন ঘটনার তদন্ত দাবি করেছেন এবং দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

শেয়ার করুন