২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১১:২৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


দেশের পরিস্থিতি, উন্নয়ন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে আলোচনা
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সিপিবি’র নেতৃবৃন্দের দ্বি-পাক্ষিক বৈঠক
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-১২-২০২৪
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে  সিপিবি’র নেতৃবৃন্দের দ্বি-পাক্ষিক বৈঠক


চীনের  রাষ্ট্রদূত  ইয়াও ওয়েন-এর আমন্ত্রণে আজ ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, সকাল ১০টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতৃবৃন্দের সাথে এক দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।


দেশের চলমান পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করা, দেশের উন্নয়নের ক্ষেত্রে চীনের কমিউনিস্ট পার্টি ও চীনা সরকারের ভূমিকা, চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পারস্পরিক সম্পর্ক উন্নয়ন প্রভৃতি প্রসঙ্গে সভায় আলোচনা হয়।
সভায় সিপিবির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং পার্টির সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান এডভোকেট হাসান তারিক চৌধুরী উপস্থিত ছিলেন। মান্যবর চীনা রাষ্ট্রদূত এর সঙ্গে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।


দ্বি-পাক্ষিক এই সভায় চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়া অগ্রসর করার ক্ষেত্রে সিপিবির গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। আলোচনায় সিপিবি নেতৃবৃন্দ অতীব জরুরি মৌলিক সংস্কার এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যাবস্থা চালু সাপেক্ষে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পক্ষে সিপিবির অবস্থান ব্যাখ্যা করেন।

এ বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও চীনের কমিউনিস্ট পার্টি এবং সরকারের মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।
সিপিবি নেতৃবৃন্দ তাদের আলোচনায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি ও পারস্পরিক সহযোগিতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। সিপিবি নেতৃবৃন্দ বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ক্ষেত্রে চীনের আরও সম্প্রসারিত সহযোগিতা কামনা করেন।



শেয়ার করুন