১০ অগাস্ট ২০২৬, সোমবার, ১০:০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


ব্যাপক সংঘর্ষ সারাদেশে , মৃত্যুর সংখ্যা শতের কাছাকাছি, বহু আহত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সর্বাত্তক অসহযোগে অচল ঢাকা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০৫-০৮-২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সর্বাত্তক অসহযোগে অচল ঢাকা চট্টগ্রামে সেনাবাহিনীর গাড়ির ওপরেও উঠে বসে আন্দোলনকারীরা/ছবি বিবিসি বাংলা


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক অসহযোগ কর্মসূচিতে রোববার সারা দেশে সহিংসতায় অন্তত ৮০ জনের মৃত্যু, বহু আহত হয়েছে বলে জানা গেছে। খবর বিবিসি’র। তবে ঢাকার অন্যতম শীর্ষ দৈনিক মানবজমিন খবর দিয়েছে মৃত্যুর সংখ্যা ১০০।

তবে এর মধ্যে ১৩ জন পুলিশ সদস্যও রয়েছে। সিরাজগঞ্জে এক দল দুবৃত্ত এক থানায় হামলা করে পুলিশ সদস্যদের পিঠিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
 

সরকারের পদত্যাগের এক দফা দাবি জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে রোববার ঢাকা ও বিভিন্ন জেলা-উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে বহু হতাহত হয়েছে। এমন কর্মসূচিতে রাজধানী ঢাকা অচল হয়ে যায়। থমথমে অবস্থা বিরাজ করে। সকাল থেকেই ছাত্র জনতা শাহবাগ, মিরপুর উত্তরা সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছুটে যায়। সেখানে আওয়ামী লীগ ও তাদের ছাত্র সংগঠনের সঙ্গেও বিভিন্নস্থানে সংঘর্ষ হয়।দেশের বিভিন্ন জেলা শহরেও সংঘর্ষ এর খবর পাওয়া গেছে। সাথে মৃত্যুও  আহত হওয়ার খবরও।

পরিস্থিতি সামলাতে আগামী তিনদিন আবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে কার্ফু ঘোষনা করা হয়েছে রোববার সন্ধ্যা ৬টা থেকে। সেটা কখন শেষ হবে তা বলা হয়নি।


এদিকে মঙ্গলবার ঢাকামুখী লংমার্চ ঘোষনা ছিল প্রথম। পরে সেটা একদিন এগিয়ে সোমবার ঢাকামুখী লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারীরা বলে খবর দিয়েছে বিবিসি বাংলার অন লাইন।

শেয়ার করুন