১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৭:১৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


গ্রাফিক্স ওয়ার্ল্ডে বিশ্ব পর্যটক কাজী আসমা আজমেরী
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৯-০৪-২০২২
গ্রাফিক্স ওয়ার্ল্ডে বিশ্ব পর্যটক কাজী আসমা আজমেরী গ্রাফিক্স ওয়ার্ল্ডে কাজী আসমা ও অন্যরা


নিউইয়র্কের জ্যাকসন এলাকার প্রসিদ্ধ ডিজাইন সেন্টার গ্রাফিক্স ওয়ার্ল্ডে বিশেষ ইফতার পার্টিতে যোগ দিলেন বাংলাদেশি বিশিষ্ট বিশ্ব পর্যটক কাজী আসমা আজমেরী। সুপরিচিত ডিজাইনার ও জ্যাকসন এলাকাবাসী সংগঠন সভাপতি সাকিল মিয়া কাজী আসমাকে সাদর অভ্যর্থনা জানান। কাজী আসমা তাঁর ১২৫তম দেশ ভ্রমণ করে তুরস্ক হয়ে নিউইয়র্ক এলেন ২২ এপ্রিল। একইদিন কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামের সাথে সাক্ষাত ও কুশল বিনিময় হয়। ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় জাকারিয়া মাসুদ জিকুর আইবিআইটিভি আয়োজিত এক বিশেষ ইফতার পার্টিতে তাঁর যোগদান ছিলো এক বিশেষ উপস্থিতি।

গ্রাফিক্স ওয়ার্ল্ডে কাজী আসমার জন্য বিশেষ প্রীতি সম্মিলনে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয় বিশিষ্ট অ্যাক্টিভিস্ট গোপাল সান্যাল। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত আরো ছিলেন সিনিয়র সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, শিল্পী রাগীব আহসান, খ্যাতনামা সাংবাদিক ও লেখক মনিজা রহমান, মিডিয়া ব্যক্তিত্ব আইরিন রহমান, সংগীতশিল্পী জনিসহ অনেকে।

কাজী আসমা আজমেরী নিউইয়র্কের বাংলাদেশ কাব ইউএসএ পরিদর্শনে গেলে ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা জানান প্রেসিডেন্ট নুরুল আমিন বাবু।

শেয়ার করুন