০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


২১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণায় গ্রেস মেংয়ের বিল উত্থাপন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০১-০৩-২০২৩
২১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণায় গ্রেস মেংয়ের বিল উত্থাপন কংগ্রেসম্যান গ্রেস মেং


যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটি ঘোষণার আহ্বান জানিয়ে মার্কিন প্রতিনিধি পরিষদে আবারো বিল উত্থাপন করেছেন কংগ্রেসওম্যান গ্রেস মেং। ডেমোক্রাট দলীয় এই কংগ্রেসওম্যান নিউইয়র্কের ষষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধিত্ব করছেন। কংগ্রেসম্যান গ্রেস মেং বাংলাদেশি কমিউনিটির পরীক্ষিত বন্ধু।

গত ২১ ফেব্রুয়ারি তিনি বিলটি উত্থাপন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের লক্ষ্য ও আদর্শকে সমর্থন করে ২১ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করে একটি কংগ্রেশনাল রেজুলেশন গঠনের জন্য তিনি প্রতিনিধি পরিষদকে আহ্বান জানান। 

মেং বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষাবাদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেসকো) দ্বারা ১৯৯৯ সালের নভেম্বরে স্বীকৃত হয়। নিউইয়র্কের কুইন্সসহ সারা বিশ্বে যারা দিবসটি উদযাপন করছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ।

শেয়ার করুন