৬ অগাস্ট ২০২৬, বুধবার, ১০:৩৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ১৮ অক্টোবর মাইর শুরু হয়েছে কেবল, আসল মারই তো শুরুই হয়নি সাবওয়ে স্টেশন ঠান্ডা রাখতে নতুন পরিকল্পনা শিশুদের টিকা নীতিতে বড় পরিবর্তন আনতে ট্রাম্পের নির্বাহী আদেশ শতবর্ষী চেম্বারস স্ট্রিট সাবওয়ে স্টেশন সংস্কারে বড় প্রকল্প মুসলিম হওয়ায় মৃত্যুর হুমকি, অভিযোগ ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেস প্রার্থীর হিজাব পরা নারীকে হামলার অভিযোগ : জোনাথন স্ট্রিপের বিরুদ্ধে হেট ক্রাইমের মামলা ইসলাম ও মুসলিম খ্রিস্টান সম্পর্কের অগ্রণী গবেষক এস্পোসিতোর মৃত্যু মসজিদে অগ্নিসংযোগের চেষ্টা, ৪০ বছর কারাদণ্ডের মুখে ভিনসেন্ট তারেক রহমানের ভারত সফরে প্রাণান্ত চেষ্টা মোদী সরকারের


কম্যুনিটির পরিচিত মুখ জহির মিয়ার জন্য দোয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২৩
কম্যুনিটির পরিচিত মুখ জহির মিয়ার জন্য দোয়া জহির মিয়া, হাসপাতাল বেডে জহির মিয়া


কম্যুনিটির অত্যন্ত পরিচিত মুখ, এক সময়ের ব্যবসায়ী, সাবেক পুলিশ কর্মকর্তা, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের উপদেষ্টা জহির মিয়া জীবন মরণের সন্ধিক্ষণে। তারা ভাগিনা রুহিন মিয়া সাজু দেশকে জানান, জহির মিয়া তার মামা। তিনি লংআইল্যান্ডের মাউন্ট সিনাই এলাকায় পরিবার পরিজন নিয়ে নিজ বাড়িতে থাকতেন। গত ১৮ মে বৃহস্পতিবার বিকেলে জহির মিয়া নিজ বাসার গ্যারেজের ছাদ পরীক্ষা করতে স্টেয়ারর্স দিয়ে উপরে উঠেন। এই সময় তিনি ব্যালেন্স হারিয়ে ৮ থেকে ১০ ফুট উপর থেকে পড়ে যান। পড়ে গিয়ে তিনি প্রচন্ডভাবে মাথায় আঘাত পান। সাথে সাথে তাকে স্টনিব্রুক হাসপাতালে ভর্তি করা হয়। এবং মাথায় অপারেশন করা হয়। অপারেশন করেও কোন লাভ হয়নি। তার অবস্থা অপরিবর্তিত। ডাক্তাররা তার পরিবারকে জানিয়েছেন, তার কোন সাড়া শব্দ নেই। তিনি ক্লিনিক্যালি ডেথ। তার পরেও তার পরিবার শেষ পর্যন্ত অপেক্ষা করতে চান। রুহিন মিয়া সাজু তার মামার সুস্থ্যতার জন্য সবার জন্য দোয়া চেয়েছেন।

শেয়ার করুন