০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৭:৩৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


ফ্যাসিবাদী সরকারের হাত মোচড় দিচ্ছে
বিশেষ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২৩
ফ্যাসিবাদী সরকারের হাত মোচড় দিচ্ছে বদরুদ্দীন ওমর


জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের মার্কিন ভিসার ক্ষেত্রে যে রেস্ট্রিকশন আরোপ করেছে তা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপের এক নগ্ন দৃষ্টান্ত। সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা রেস্ট্রিকশন নীতি ফ্যাসিবাদী সরকারের  হাত মোচড় দিচ্ছে। এক বিবৃতিতে এসব কথা বলেন তারা। তারা বলেন, এই ভিসা রেস্ট্রিকশনের নীতির মাধ্যমে  সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র শেখ হাসিনা সরকারের হাত মোচড়  দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে ভাবলে ভুল করা হবে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক দেশে দেশে সাম্রাজ্যবাদী যুদ্ধ ও আগ্রাসন লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটিয়েছে। এখন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র একাজ করছে বাংলাদেশ চীন ও রাশিয়ার দিকে ঝুঁকছে বলে।

কৌতুহল উদ্দীপক ব্যাপার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা রেস্ট্রিকশন নীতি বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সন্ত্রাসী একনায়কত্বের লাগাম টেনে ধরেছে। এই ভিসা রেস্ট্রিকশন বিরোধী দল ও মতের ওপর সরকারি হামলা-নির্যাতনকে নিয়ন্ত্রণ করতে পারে।

শেয়ার করুন