১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৫৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


মাহবুব রেজা চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-০৫-২০২৩
মাহবুব রেজা চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিবৃন্দ


নিউইয়র্ক প্রবাসী লেখক মাহমুদ রেজা চৌধুরীর ’ইছামতি থেকে ইস্ট রিভার’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ মে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি কামাল চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুবুর রহমান, দীপ্ত টিভির প্রধান নির্বাহী ফুয়াদ চৌধুরী, স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম ও  স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাহী দিলারা আফরোজ খান রূপা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিনিয়র সচিব মোকাম্মেল হক।

অনুষ্ঠানের প্রধান আলোচক কবি কামাল চৌধুরী বলেন, বইটির লেখক মাহমুদ রেজা চৌধুরীর দেশের প্রতি যে মমত্ববোধ ও সংবেদনশীলতা এই বইয়ে সেটি ভালোভাবে প্রকাশ পেয়েছে। লেখক তার বর্তমান সময়টা যেভাবে দেখেন সেটা তুলে ধরেছেন। এই বই পড়ে পাঠকরা বর্তমান সমাজ সম্পর্কে ধারণা পাবেন।

অনুষ্ঠানের সভাপতি সাবেক সিনিয়র সচিব মোকাম্মেল হক বলেন, যারা বিদেশে থাকেন, বিদেশে জীবনযাপনের বৈচিত্রতা ফুটে উঠেছে এ বইয়ে। ছোট ছোট গল্পের মতো মনে হলেও জীবনের মান অভিমান আনন্দ বেদনা দুঃখ, হাসি উঠে এসছে বইটিতে।

লেখক মাহমুদ রেজা চৌধুরী তার বক্তব্যে বলেন, বইয়ের গল্পগুলো একেবারে খুব কাছ থেকে দেখা। নিউইয়র্কে যেসব বাঙালি থাকেন তাদের দেখে সুখী সুখী মনে হলেও আসলে তারা দুঃখী। খুব কাছ থেকে দেখা গল্পগুলো বইয়ে তুলে ধরার চেষ্টা করেছি।

স্কলার্স বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম বলেন, এনআরবি স্কলার্স পাবলিশার্স যাত্রা শুরু করেছে প্রবাসী বাঙালি লেখকদের বই প্রকাশের লক্ষ্য নিয়ে। ইতিমধ্যে আমরা ১৮০টি বই প্রকাশ করেছি। যার মধ্যে ৮০ শতাংশ বই প্রবাসী বাঙালি লেখকদের। এর মধ্যে অনেক বই পাঠকপ্রিয় হয়েছে।

দীপ্ত টিভির প্রধান নির্বাহী ফুয়াদ চৌধুরী বলেন, লেখক এ বইয়ে অভিবাসী বাঙালিদের বিভিন্ন বিষয় তুলে ধরেছেন যেগুলো খুবই বাস্তবিক। আমি দীর্ঘদিন বিদেশে থাকার কারণে বইয়ের গল্পগুলো মনে হয়েছে খুব কাছ থেকে দেখা।

দীর্ঘ তিন যুগ ধরে লিখছেন মাহমুদ রেজা চৌধুরী। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯টি। তার লেখার মূল প্রতিপাদ্য হচ্ছে সমাজ, রাজনীতি, সংস্কৃতি, ধর্ম ও মানুষের মনস্তাত্ত্বিক আচার আচরণের বিশ্লেষণ।

শেয়ার করুন