১০ অগাস্ট ২০২৬, সোমবার, ৬:৫৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বাংলাদেশি বিজ্ঞানী
নাসার জেমস ওয়েব টেলিস্কোপ দলের সদস্য লামীয়া
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৭-২০২২
নাসার জেমস ওয়েব টেলিস্কোপ দলের  সদস্য লামীয়া বাংলাদেশি বংশোদ্ভূত লামীয়া আশরাফ মওলা/ছবি সংগৃহীত


পৃথিবীর জন্মেরও আগের মহাক‚ন্যের হাজার হাজার ছায়াপথের ছবি তুলেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ ছবি তুলেছে যে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি), নাসার সেই টেলিস্কোপ দলের একজন গর্বিত সদস্য বাংলাদেশি লামীয়া। গত ১২ জুলাই এই টেলিস্কোপের মাধ্যমে ধারণকৃত মহাবিশ্বের সবচেয়ে সুস্পষ্ট ও রঙিন ছবি প্রকাশিত হয়েছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডবিøউএসটি) প্রকল্পে প্রায় ১ হাজার জ্যোতির্বিদ কাজ করছেন। লামীয়া তাদের একজন। এক হাজার ৩০০ কোটি বছর আগে বহুদূরের গ্যালাক্সিগুলো দেখতে যেমন ছিল, সেই ছবি আমাদের মহাবিশ্বের সূচনালগ্ন সম্পর্কে আরো ভালো ধারণা দেবে বলে ভাবছেন সংশ্লিষ্টরা।

হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই ছবিটি প্রকাশ করেন। তিনি এই ঘটনাকে একটি ‘ঐতিহাসিক’ মুহূর্ত হিসেবে অভিহিত করে বলেন, এটি আমাদের মহাজাগতিক ইতিহাসে একটি নতুন জানালা খুলে দিয়েছে। লামীয়া তার ফেসবুক পেজে নাসা প্রকাশিত প্রথম ছবি ও কয়েকজন সহকর্মীসহ তার একটি ছবি পোস্ট করেন। লামীয়া জেডবিøউএসটির কানাডিয়ান দলের সঙ্গে ২০২০ সাল থেকে কাজ করছেন।

জানা গেছে, লামীয়া ঢাকার শান্তিনগরে বেড়ে উঠেছেন। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের সাবেক এ শিক্ষার্থী ‘এ’ লেভেল পাস করে যুক্তরাষ্ট্রে যান এবং পিএইচডি করেছেন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ে। পরবর্তীতে ২০২০ সালে টরন্টো বিশ্ববিদ্যালয়ের ডানলপ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকসে পোস্ট ডক্টোরাল ফেলো হিসেবে কাজ করেন।


শেয়ার করুন