১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৫:৪৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ধসে ৬ জনের মৃত্যু
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-০৩-২০২৪
বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ধসে ৬ জনের মৃত্যু জাহাজের ধাক্কায় ভেঙ্গে পড়া সেতু


যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজ সরাসরি ধাক্কা দিলে সেতুটি ভেঙে নদীতে পড়ে। গত ২৫ মার্চ সোমবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

ফ্রান্সিস স্কট কি ব্রিজ নামের ওই সেতু ধসের ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ২৬ মার্চ মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, এ ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করতে সেনাবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখনো ছয়জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, তাঁরা একটি নির্মাণপ্রতিষ্ঠানের কর্মী। সেতুটি ধসে পড়ার সময় তাঁরা সেতুতে মেরামত কাজ করছিলেন। এখন পর্যন্ত নদী থেকে দুজনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের একজন এখন হাসপাতালে চিকিৎসাধীন।

মেরিল্যান্ডের গভর্নর ওয়েজ মুর জানিয়েছেন, পণ্যবাহী জাহাজটি সেতুর দিকে এগোনোর সময় সেটা থেকে সমস্যায় পড়ার সংকেত পাঠানো হয়েছিল। তাতে সেতুতে ওঠার মুখে গাড়ি থামানো গেছে, যাতে অনেকের জীবন বেঁচে গেছে। গভর্নর জানান, জাহাজটি ঘণ্টায় ১৫ কিলোমিটার বেগে সেতুর দিকে এগোচ্ছিল। এই গতি ছিল অনেক বেশি। এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতার কোনো গ্রহণযোগ্য তথ্য পাওয়া যায়নি বলে এফবিআই জানিয়েছে। এই ঘটনা মোকাবিলায় যত অর্থ প্রয়োজন হবে, তার পুরোটা দেবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার।

বাল্টিমোর বন্দর এখনো বন্ধ রয়েছে। কখন সেখানে আবার কার্যক্রম শুরু হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি কর্মকর্তারা।

শেয়ার করুন