০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:১৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০৪-২০২৪
খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের ঘন্টাব্যাপী সাক্ষাৎ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল/ ফাইল ছবি


গুলশাস্থ খালেদা জিয়ার ভাড়া বাসা ফিরোজায় তার শারীরিক অবস্থার খোজ খবর নিতে গিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যার পর পরই তিনি সাক্ষাতে যান দলটির চেয়ারপার্সনের সঙ্গে। এসময় খালেদা জিয়ার খোজ খবর নিতে প্রায় ঘন্টাখানেক সময় অতিবাহিত করেন।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তবে মির্জা ফখরুল কী শুধু খোজ খবর নিতেই গিয়েছিলেন না অন্য কোনো বিষয়ে জরুরী আলাপ করতে গিয়েছিলেন সেটা নিশ্চিত হওয়া যায়নি।


দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আরেকটি নির্বাচনের সামনে দাড়িয়ে দেশ। উপজেলা নির্বাচন। এতেও বিএনপি অংশ নিচ্ছে না সেটা ক্ষমতাসীন আওয়ামী লীগের শত চাওয়ার পরও। বিএনপি এখনও আন্দোলনের কোনো রুপরেখা দেয়নি। তবে জাতীয় নির্বাচনের ন্যায় এ নির্বাচনেও মানুষ যাতে ভোট দান থেকে বিরত থাকে সেজন্য সাধারন মানুষের মধ্যে সচেতনতা তৈরীতে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে।


চেয়ারপার্সনের সঙ্গে শুধু শারিরীক খোজ খবরের জন্যই মির্জা ফখরুলের সাক্ষাৎ নাকি অন্য কোনো বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে, কি না সেটা নিয়ে তেমন কোনো তথ্য জানানো হয়নি বা জানাও যায়নি।  


শেয়ার করুন