২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০১:৫৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


বাফেলোতে ফার্স্ট এইড হোম কেয়ারের শাখা উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৬-০৭-২০২৩
বাফেলোতে ফার্স্ট এইড হোম কেয়ারের শাখা উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ


বাফেলো শহরের আল ইহসান জামে মসজিদে গত ২১ জুলাই শুক্রবার বাদ জুমা এক দোয়া মাহফিল আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় ফার্স্ট এইড হোম কেয়ারের বাফেলো শাখার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ্‌ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ফার্স্ট এইড হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট শাহ্‌ জে. চৌধুরী, ফার্স্ট এইড হোম কেয়ারের পরিচালক হোসনেয়ারা চৌধুরী, কমিউনিট অ্যাক্টিভিস্ট মইনুজ্জামান চৌধুরী, বাংলা চ্যানেলের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হোসেন দিপু। এছাড়াও ছিলেন ফার্স্ট এইড হোম কেয়ার বাফেলো শাখার মার্কেটিং এক্সিকিউটিভ মোহাম্মদ হাবিবুর রহমান এবং ম্যানেজার কবির আলী।

শাহ্‌ জে. চৌধুরী তার বক্তব্যে বলেন, শাহ্‌ ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। আমরা সবসময়ই মানুষের প্রয়োজনে নিজেদের সাধ্যমত সহযোগিতা নিয়ে এগিয়ে আসার চেষ্টা করি। আমার স্ত্রী দীর্ঘদিন ধরে হোম কেয়ারের সঙ্গে ছিলেন। তার কারণেই আজকের এই ফার্স্ট এইড হোম কেয়ার। আশা করি আপনাদের সহযোগিতায় কবির আলী বাফেলোতে ফার্স্ট এইড হোম কেয়ারকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের এখানে ব্যবসায়িক কোনো লক্ষ্য নেই। মানুষের সেবা করাই আমাদের লক্ষ্য। আপনারা আমার ও আমার সহকর্মীদের জন্যে দোয়া করবেন। তিনি বলেন, শাহ্‌ ফাউন্ডেশনের মাধ্যমে কারো যদি সেবা দরকার হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো আপনাদের সেবা দিতে। এখানে আমাদের স্থানীয় প্রতিনিধিদের জানালে আমরা আমাদের সহযোগিতা নিয়ে এগিয়ে আসতে নিশ্চয়ই চেষ্টা করবো।

পরিচালক হোসনেয়ারা চৌধুরী জানান, বাফেলোতে সদ্য নতুন শাখা খোলা উপলক্ষ্যে তারা একটি অফার রেখেছেন, আগামী দুই মাসের মধ্যে যারা সদস্য হবেন, তাদের জন্যে বিশেষ ব্যবস্থা ও উপহার থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন