৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:৪৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের বিশেষ প্রার্থনা
দেশ ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০৮-২০২৩
বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের বিশেষ প্রার্থনা


জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ওয়াশিংটন ডিসিস্থ বাংলাদেশ দূতাবাস গত ১১ আগস্ট জুমার নামাজের পর ইসলামিক সেন্টারে এক দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করে।

এ উপলক্ষে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্য সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। মোনাজাতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। পরে মিশনের পক্ষ থেকে মুসল্লিদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

১৫ আগস্ট জাতির পিতার ৪৮তম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ দূতাবাস বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন বয়সী প্রবাসী বাংলাদেশি শিশুদের জন্য বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন