৩১ অগাস্ট ২০২৬, সোমবার, ০৪:৩৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ঈদের জামাত অনুষ্টিত
বাংলাদেশে মঙ্গলবার ঈদ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ০২-০৫-২০২২
বাংলাদেশে মঙ্গলবার ঈদ ঈদের নামাজ শেষে মোনাজাত করছেন মুসল্লীরা,ছবি/সংগৃহীত


বাংলাদেশে আগামীকাল মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। সোমবার বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় ঈদ অনুষ্টিত হচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটি এটা নিশ্চিত করেছে। তবে এবার ৩০ রোজা শেষ হয়েছে বাংলাদেশে। এতে করে এমনিতেই কর্নফার্ম ছিল মঙ্গলবার হচ্ছে ঈদ। ফলে গতকাল রোজার ত্রিশতম দিনের ইফতার শেষেই বিভিন্ন টিভি চ্যানেল,রেডিওতে ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশীর ঈদ...’ চীরাচরিত এ গান দিয়ে সর্বস্তরের খুশীর আমেজ ছড়িয়ে দেয়ার গান পরিবেশন হতে থাকে। 

এদিকে সোমবার বিশ্বের বিভিন্নস্থানে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। মুলত শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সময় কর্নফার্ম হয়। তবে বিশ্বের বেশ কিছু দেশে চাদ দেখা যাওয়ায় এদিন ঈদ উদযাপিত হয়। তবে কিছু দেশে চাদ দেখা কমিটি বা সে দেশের সরকার স্বীকৃত চাদ দেখা কমিটি না থাকায় তারা সৌদী আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছে। ইসলামী  স্কলাররা ওভাবেই তাদের নিয়ম করে দিয়েছেন। 

বাংলাদেশে ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বানীতে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। 

এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ইদগাহ ময়দানে। সকাল সাড়ে আটটায়। করোনার কারনে গত দুইবছর পর এবার আবার অনুষ্টিত হতে যাচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত। 

এদিকে বিশ্বের অণ্যান্য স্থানের মত যুক্তরাষ্ট্রের বিভিন্ন মুসলমান অধ্যুষিত এলাকায় ঈদের জামাত অনুষ্টিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। এ সময় যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্তরের মুসলমানরা নিজেদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। 

এছাড়াও অষ্ট্রেলিয়া, ইটালী,ফ্রান্স সহ বিভিন্ন দেশে অবস্থানরত মুসলমানরা ঈদের জামাতে অংশ নেয় বলে খবর পাওয়া গেছে। 


শেয়ার করুন