১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ০৫:৪৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি - প্রধানমন্ত্রী ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সূচনা নিজেই শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান টেক্সাসে বিতর্কিত নতুন পাঠ্যক্রম অনুমোদনে মুসলিমদের ক্ষোভ ঘুষ নিয়ে নাগরিকত্ব, সাবেক ইমিগ্রেশন কর্মকর্তা লুকম্যান ও ওলাবি গ্রেফতার জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তারেক-ট্রাম্পের বৈঠকের সম্ভাবনা জাতিসংঘ সাধারণ পরিষদে প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআইয়ের প্রতিবেদন দুদকে তারেকের কূটনৈতিক চালে ধরাশায়ী হাসিনা মুসলিম বিদ্বেষে কিশোর আলী হত্যায় মায়ার্সকে ২৫ বছরের কারাদণ্ড অক্টোবরে বাড়ছে স্ন্যাপ সুবিধা ও আয়সীমা


ওয়াশিংটন থেকে কুয়েত এয়ারলাইন্সের নতুন ফ্লাইট
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-০৮-২০২৩
ওয়াশিংটন থেকে কুয়েত এয়ারলাইন্সের নতুন ফ্লাইট


কুয়েত এয়ারলাইন্স ওয়াশিংটন থেকে নতুন ফ্লাইট চালু করতে যাচ্ছে। কুয়েত এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ওয়াশিংটনের ডুলাস এয়ারপোর্ট থেকে কুয়েত এয়ারলাইন্সের সারাসরি ফ্লাইট চালু হচ্ছে। অত্যাধুনিক এয়ারক্র্যাপ্ট (এ ৩০০-৮০০) ওয়াশিংটন ডুলাস এয়ারপোর্ট থেকে সরাসরি কুয়েত এয়ারপোর্টে যাবে। কুয়েত এয়ারলাইন্স থেকে আরো জানানো হয় যে, ওয়াশিংটন এবং আশেপাশের স্টেটগুলোতে অনেক যাত্রী রয়েছেন, তাদের কথা চিন্তা করেই এই নতুন ফ্লাইট চালু করা হয়। বাংলাদেশীসহ যেসব এশিয়ান যাত্রী রয়েছেন তারাও এই ফ্লাইটে গিয়ে কুয়েত থেকে নিজ নিজ দেশে যেতে পারবেন। ইতিমধ্যেই সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেএফকে আন্তর্জাতিক এয়ারপোর্টের পর ওয়াশিংন ডুলাস এয়ারপোর্ট থেকে দ্বিতীয় রুট চালু করলো কুয়েত এয়ারলাইন্স। ওয়াশিংটনের ডুলাস এয়ারপোর্ট থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট চলবে। প্রতিটি ফ্লাইট রাত ৮টায় যাত্রা শুরু করবে। এই এয়ারলাইন্সের মধ্যে ৩২টি বিজনেস ক্লাস এবং ২০৩টি ইকোনোমিক সিট রয়েছে। যে ফ্লাইটগুলো যাবে তারমধ্যে রয়েছে কেইউ ১১৫ এবং কেইউ ১১৬। এই রুটটি হচ্ছে বিশ্বের সবচেয়ে লম্বা। ডিসেম্বর থেকে জেএফকেও প্রতিদিন ফ্লাইট চালুর কাজ শুরু করেছে।

শেয়ার করুন