০৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ০৯:৪০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমরা দায়িত্ব পেলে পাঁচ বছরে দেশের চেহারা পাল্টে যাবে - ডা. শফিকুর রহমান বাবার জন্য ভোট চাইলেন জাইমা রয়টার্সকে তারেক রহমান- জাতীয় সরকার নয় বিএনপি এককভাবেই সরকার গঠন করবে বিএনপির নির্বাচনি ইশতেহার বিএনপির ইশতেহার, মুক্তিযুদ্ধ-জুলাই চেতনায় দেশ গড়াসহ যুগোপযগী সহ নানা প্রতিশ্রুতি ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি


দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০২-০৯-২০২৩
দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল


চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে সস্ত্রীক দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার, ২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন তিনি।

সামাজিক যোগাযোগের মাধ্যমসহ ঢাকার কয়েকটি গণমাধ্যমে খবর বের হয় যে মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সিঙ্গাপুরে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হকের সঙ্গে গোপন বৈঠক হয়েছে।

এ বিষয়ে ঢাকা বিমানবন্দরে মির্জা ফখরুলের কাছে সাংবাদিকেরা জানতে চান। মির্জা ফখরুল বলেন, ‘এগুলো সম্পর্কে আমি কথা বলতে চাই না। আমার রুচির বাইরে এগুলো।’

এরপর মির্জা ফখরুল বলেন, দুঃখজনক ব্যাপার হচ্ছে, এখানে এমন সমাজ তৈরি করে ফেলেছে এই সরকার, এমন একটা জগৎ তৈরি করেছে, যে জগতে নোংরামি ছাড়া কিছু নেই। তিনি বলেন, ‘এটা একটা খুব দুঃখজনক ব্যাপার, যেখানে আমাদের মতো রাজনীতিবিদ—আমরা যারা মুক্তিযুদ্ধের সংগ্রামে ছিলাম, এখন গণতান্ত্রিক সংগ্রামে যুক্ত আছি, আমাদের জড়িয়েও এ সমস্ত নোংরা কথাবার্তা ছড়ায়। এবং দুর্ভাগ্যজনকভাবে গণমাধ্যমে ছড়ায়, সোশ্যাল মিডিয়াতে ছড়ায়। যেটা আমি মনে করি, এর উত্তর দেওয়াটাও আমার লজ্জাকর ব্যাপার।’

এর আগে গত ২৪ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম। দুজনেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকদের ফলোআপ চিকিৎসায় সিঙ্গাপুর যান।

শেয়ার করুন