১০ অগাস্ট ২০২৬, সোমবার, ৬:৫৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


৩১ বাংলাদেশী ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন
দেশ অনলাইন
  • আপডেট করা হয়েছে : ২১-০৪-২০২৫
৩১ বাংলাদেশী ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র ইমিগ্রেশন


দ্বিতীয় বার  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর দ্বায়িত্ব পাওয়া ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির আওতায় এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং ইমিগ্রেশন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ফেরত পাঠানোদের মধ্যে রয়েছেন ৩০ জন পুরুষ ও একজন নারী। এসব ব্যক্তি অভিবাসন-সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরেও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। কেউ কেউ সেখানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তও হয়েছেন।

ফেরত পাঠানোদের মধ্যে তিনজনকে যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বিভাগের প্রতিনিধিরা বিশেষ নিরাপত্তায় পৌঁছে দিয়ে গেছেন। বাকিরা সাধারণ যাত্রীর মতো ঢাকায় ফেরেন। সর্বশেষ গত শনিবার (১৯ এপ্রিল) একটি চার্টার্ড ফ্লাইটে পাঁচ বাংলাদেশিকে দেশে পাঠানো হয়।

এ পর্যন্ত দেশে ফেরত পাঠানো প্রতিটি ব্যাচের তথ্য যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সরকারকে আগেই অবহিত করা হয়েছে বলে জানা গেছে। ফিরিয়ে আনার প্রক্রিয়ায় যুক্ত রয়েছে পুলিশের বিশেষ শাখা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়।

ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, বিদেশফেরত অভিবাসীদের সহযোগিতা করে আসছে ব্র্যাক। যুক্তরাষ্ট্রফেরতদের ক্ষেত্রেও সরকার চাইলে সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের নীতিমালার আওতায় ২০১৭ সালের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো শুরু হয়। এই প্রথম বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল।

শেয়ার করুন