০৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ০৮:২২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ওয়ারেন্ট ছাড়া বাড়িতে প্রবেশের গোপন নীতি আইসের উবার ও লিফট চালকদের অধিকার রক্ষায় ডিঅ্যাকটিভেশন বিল পাস ৩ লাখ অভিবাসী শিশুর খোঁজে ফেডারেল অভিযান, ১.৪৫ লাখ শনাক্ত ৭৫ দেশের অভিবাসনে নিষেধাজ্ঞা : ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা গুলিতে আহত বাংলাদেশি বংশোদ্ভূত যুবক, পুলিশের বক্তব্যে পরিবারের আপত্তি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত শহরে আইসকে বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ‘নিরাপত্তা সতর্কতা’ জারি আইস সাতটি নতুন অভিবাসী আটক কেন্দ্র চালুর কথা ভাবছে সুপ্রিম কোর্টের রায় নির্ধারণ করবে ২ হাজার ডলারের স্টিমুলাস চেকের ভাগ্য ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান


বাংলাদেশের তেলের বাজারে অস্থিরতা
নতুন করে আবারও ভোজ্য তেলের দাম বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২২
নতুন করে আবারও ভোজ্য তেলের দাম বৃদ্ধি


দেশে আবারও সয়াবিন তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। খুচরা বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৮০ টাকা ও বোতলজাত দেল সয়াবিন ১৯৮ টাকা এবং পাম অয়েল সুপার ১৭২ টাকা হারে নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আগামীকাল শুক্রবার (৬ মে থেকে) থেকে কার্যকর করা হয়েছে। 

আজ ৫ মে বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সভা করে এ দাম নির্ধারণ করে। সভা শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮৫ টাকা নির্ধারন করা হয়েছে। এ ছাড়া পাম সুপার তেলের দাম ১৭২ টাকা নির্ধারিত হয়েছে। 

এদিকে রোজার মধ্যে গত ২০ মার্চ  তেলের দাম ভোক্তা পর্যায়ে কমিয়ে ১৬০ টাকা নির্ধারণ করেছিল সরকার। সে সঙ্হে ৫ লিটার বোতলের দাম ৩৫ টাকা কমিয়ে ১৬০ টাকা করা হয়েছিল। এবং খোলা সয়াবিন ৪ টাকা কমিেিয় ১৩৬ নির্ধারন করেছিল।

তবে ঈদের কদিন আগ থেকেই গুঞ্জন ওঠে দাম বাড়ানোর। ফলে গুদামজাতকারীরা বিভিন্নস্থানে তেল আটকে রেখে কৃত্রিম সঙ্কট তৈরীর চেষ্টা করে।  বাংলাদেশের তেলের বাজারে এক ধরনের অস্থিরতা দেখা যায়। হটাৎ এমন কিভাবে হলো সেটা ঠাহর করা না গেলেও এ দাম বৃদ্ধি যে ওই হটাৎ উধাও’র সঙ্গে যোগসাজোগ ছিল, সেটাই অনুমান করা যাচ্ছে। 


শেয়ার করুন