২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ০১:৪৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নৈশভোজে উপস্থিত ট্রাম্প, গুলিবর্ষন, প্রেসিডেন্ট নিরাপদে হাফেজ্জী হুজুর সড়কের নাম পুনর্বহাল করছে ডিএসসিসি ভারতকে ‘হেলহোল’ আখ্যা দিয়ে ট্রাম্পের পোষ্ট, নয়াদিল্লির তীব্র নিন্দা নিউ ইয়র্কে অটো বীমা খরচ ও প্রতারণা রোধে ক্যাথি হোচুলের প্রস্তাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ বড় স্ক্রিনে দেখানো হবে অবৈধ ট্যারিফ ফেরতের জন্য যুক্তরাষ্ট্রে নতুন পোর্টাল চালু হার্ভার্ডে ঈদ উদযাপনের পোস্টকে কেন্দ্র করে তীব্র বিতর্ক মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশি আমেরিকান সিনেটর সাদ্দাম সেলিম মদ্যপানের খবরে দ্য আটলান্টিকের বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা কাশ প্যাটেলের সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর কারা পেলেন মনোনয়ন


রোজায় ৫০ পরিবারকে শাহ্‌ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৪
রোজায় ৫০ পরিবারকে শাহ্‌ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা ঢাকায় শাহ ফাউন্ডেশনের খাদ্য সহায়তা


বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যস্ততম এলাকা মগবাজার ওয়ারলেসে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পঞ্চাশটি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ্‌ ফাউন্ডেশন।

গত ১১ মার্চ শাহ্‌ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি শাহ্‌ জে. চৌধুরীর উদ্যোগ ও সহযোগিতায় মগবাজার ওয়ারলেস এলাকার মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। শাহ্‌ ফাউন্ডেশনের অর্থায়নে খাদ্য সহায়তা হিসেবে পঞ্চাশটি পরিবারকে চিনি, ডাল, ছোলা, সোয়াবিন তেল, পেঁয়াজ, খেজুর ও ট্যাং-এর প্যাকেট দেওয়া হয়।

শাহ্‌ জে. চৌধুরী বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষদের ভেতরে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে তাতে তাঁদের আয়ের সঙ্গে ব্যয়ের অসঙ্গতি রয়েছে। কিন্তু প্রয়োজন থাকলে এই মানুষেরা কারও কাছে সহযোগিতা চাইতে পারেন না। তাঁদের জন্যে শাহ্‌ ফাউন্ডেশনের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা উপহার হিসেবে দেওয়া হয়েছে। এতে যদি তারা একটি দিনও সচ্ছলভাবে কাটাতে পারেন তবেই আমাদের এই উদ্যোগ সার্থক হবে।

খাদ্য সহায়তা প্রদানের এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন রূপসী বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক মুবিন খান। তাঁকে সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় রাজনীতিবিদ এম আর ওহাব ও বাংলাদেশ বেতারের তবলা বাদক দীপক তেওয়ারী। এছাড়াও ছিলেন আবদুর রহিম ও হায়দার। মগবাজার ওয়ারলেসে থেকে শুরু করে মালিবাগ রেললাইন এলাকায় বসবাসরতদের হাতে হাতে খাদ্য সামগ্রীর ব্যাগ পোঁছে দেওয়া হয়।

শেয়ার করুন