২৮ জুন ২০২৬, রবিবার, ০২:০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


চলমান রোডমার্চ কর্মসূচি বৃহত্তর আন্দোলনের প্রাক প্রস্তুতি - নজরুল ইসলাম খান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৯-২০২৩
চলমান রোডমার্চ কর্মসূচি বৃহত্তর আন্দোলনের প্রাক প্রস্তুতি - নজরুল ইসলাম খান


চলমান রোড মার্চ কর্মসূচি আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রাক প্রস্তুতি বলে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান।

শনিবার সকালে বরিশালের বেলস পার্কে রোড মার্চপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘‘ এই রোড মার্চ জনগনকে সাথে নামার কাজ, এই রোড মার্চ আগামী দিনে আরও বৃহত্তর কোনো আন্দোলনের প্রস্তুতি হিসেবে হচ্ছে।  মনে রাখবেন কোনো আন্দোলনের কোনো দাবি বৃথা যায় না। আপনাদের আজকের এই রোড মার্চ আগামী দিনে বৃহত্তর আন্দোলন সেই আন্দোলনকে সফল করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাল্লাহ।” নজরুল ইসলাম খান বলেন, ‘‘ বর্তমান অবস্থা থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে হবে। আর সেই মুক্ত করার জন্য সকলকে রাজপথে নেমে আসতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, ‘‘ আজকে মেগা প্রকল্পের নামে দুর্নীতি করে আজকে কিছু কিছু মানুষ বড়লোক হয়েছে, কোটিপতি হয়েছে, শত শত কোটিপতি হয়েছে আর সাধারণ মানুষ শেষ হয়ে যাচ্ছে।আজকে বাংলাদেশের মানুষ একটা শিশু জন্মগ্রহন করে এক লক্ষ টাকার মতো ঋণ মাথায় নিয়ে।”

‘‘ এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের পরামর্শে আমরা বিএনপি ও বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল এক দফা দাবিতে আজ আন্দোলনে রত আছি। আমরা এই সরকারের পতন চাই। আমরা চাই যে, সরকার যে, সংসদ জনগনের ভোটে নির্বাচিত হয় নাই সেই সংসদ বাতিল করতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আমরা নির্দলীয় সরকার গঠন চাই। আর সেই দাবিতে সারাদেশের মানুষ রোড মার্চ করছে, সভা করছে, মিছিল করছে।”

সকাল সাড়ে ১০টায় বরিশাল বেলন পার্ক থেকে এই রোড মার্চ শুরু হয়। রোডমার্চটি ঝালোকাঠি হয়ে পিরোপুরে গিয়ে শেষ হবে। এই রোড মার্চে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা রয়েছে।

গত ২১ সেপ্টেম্বর বিএনপি কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট অভিমুখে রোড মার্চ করে। এটি দ্বিতীয় রোড মার্চ।



শেয়ার করুন