২৮ জুন ২০২৬, রবিবার, ১০:১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে আজ বৈঠক মাদকজনিত মৃত্যুহার কমলেও ফেন্টানিল এখনো প্রধান হুমকি ৩৮ মিলিয়ন মেডিকেইড জালিয়াতির অভিযোগে নেতাসহ ৮ জন গ্রেফতার নারী স্বাস্থ্যকর্মী কর্তৃক ২ মুসলিম নারীকে হয়রানি ও হুমকি রিপাবলিকান কনভেনশনে মুসলিম ডেলিগেটদের ‘যুক্তরাষ্ট্র ছাড়ার’ পরামর্শ ইসরায়েলি বন্ড থেকে ৮৫ শতাংশ বিনিয়োগ প্রত্যাহার মেরিল্যান্ডের মেডিকেইড ও ওবামাকেয়ার থেকে এক বছরে বাদ ৫০ লাখ মানুষ নাগরিকত্ব আবেদনের ফি ১৩৩০ ডলার বাতিল হতে পারে ফি মওকুফ ২০৩৪ সালের পর সোশ্যাল সিকিউরিটি পেনশন সুবিধা কমার আশঙ্কা


জ্যাকসন হাইটসে জমজম ট্রাভেলসের উদ্বোধন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৩-০৩-২০২৪
জ্যাকসন হাইটসে জমজম ট্রাভেলসের উদ্বোধন জমজম ট্রাভেলেসের উদ্বোধীনতে দোয়া মাহফিল


নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে জমজম ট্রাভেলস ইউএসএর অফিস উদ্বোধন করা হয়েছে। গত ৮ মার্চ শুক্রবার জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার দ্বিতীয় তলায় দোয়া-মাহফিলের মাধ্যমে এ অফিস উদ্বোধন করা হয়।

দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের ইমাম হেদায়েতুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জমজম ট্রাভেলসের মার্কেটিং এক্সিকিউটিভ তাওহিদ মাহবুব মুন্না। শুভেচ্ছা বক্তব্য রাখেন জমজম ট্রাভেলসের চেয়ারম্যান মাহবুব আলম, আমেরিকান ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইন্ক-অ্যাটাবের সভাপতি কর্ণফুলী ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ সেলিম হারুন, সহ-সভাপতি রহমানিয়া ট্রাভেলসের স্বত্ব¡াধিকারী মোহাম্মদ কে. রহমান (মাহমুদ), জেবিবিএর সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল প্রমুখ।

জমজম ট্রাভেলসের মার্কেটিং এক্সিকিউটিভ তাওহিদ মাহবুব মুন্না জানান, ২০০৭ সালে সিরাজগঞ্জ শহরে জমজম ট্রাভেলস যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি বর্তমানে দুবাই ও আমেরিকাতে ব্যবসায় পরিধি বাড়িয়েছে । দুবাইয়ে জমজম ট্রাভেলসের শাখা রয়েছে। তিনি বলেন, দীর্ঘ ১৮ বছর ধরে আমরা সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছি। আমেরিকাতেও আমরা সেবা প্রদান শুরু করেছি। তিনি আরো বলেন, আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে বিশেষ করে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা রেসিডেন্স ভিসা গোল্ডেন ভিসা দুবাই প্যাকেজ ট্যুর, সৌদি আরবে প্যাকেজ ট্যুর, ওমরা ভিসা প্রসেসিং করা হয়ে থাকে।

এছাড়াও মিশর, ভারতসহ বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করা হয়। আমরা ভিসা টিকেট, ট্রান্সপোর্টেশন, গাইডনেসসহ সম্পূর্ণ সেবা প্রদান করে থাকি। আমরা পূর্ণ নিশ্চয়তার সঙ্গে টিকেট বিক্রি করে থাকি।

শেয়ার করুন