০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৭:০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কা
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৩-১০-২০২৩
ভৈরবে ট্রেন দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত


কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বাসস’র।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে  কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী ১১সিন্দুর গোধূলি ও ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে আসা মালবাহী ট্রেনের মধ্যে এর সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জ ভৈরবের জগন্নাথ পুর এলাকায় ট্রেন দুর্ঘটনা।


পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মালবাহী ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। একইসময় ভৈরব থেকে ঢাকায় যাচ্ছিল যাত্রীবাহী ট্রেন এগারো সিন্ধুর। ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে ক্রসিংয়ে যাত্রীবাহী ট্রেনের শেষ দুই বগিতে ধাক্কা দেয় মালবাহী ট্রেনটি।


এতে যাত্রীবাহী ট্রেনের কয়েকটি বগি উল্টে যায়। রাত পৌনে ৮টায় এ রিপোর্ট লেখা সময় কিশোরগঞ্জের পুলিশ সুপার রাসেল শেখ বাসসকে জানান, এ পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন