০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৪:৪০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


পল্টনের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা,সবাইকে শান্ত থাকার আহ্বান
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৮-১০-২০২৩
পল্টনের ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা,সবাইকে শান্ত থাকার আহ্বান


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আজ শনিবার রাজধানী ঢাকায় রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে। আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স (টুইটার) এই প্রতিক্রিয়া জানায়। এতে সব পক্ষকে শান্ত এবং নিজেদের সহিংসতা থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানানো হয়। সহিংসতার ঘটনায় সম্ভাব্য ভিসা বিধি নিষেধের বিষয়ও তাতে উল্লেখ করা হয়।

এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীহত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। মার্কিন দূতাবাস বলেছে, ‘আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।’

আজ ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক পুলিশ সদস্যসহ অন্তত দুজন নিহত হন।

বিএনপির এদিন মহাসমাবেশও কিছুক্ষন চলার পর টিয়ারশেলের তোপে ও নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জের ধরে পণ্ড হয়ে গেছে। দলটি আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। ইতিমধ্যে এ হরতালের সঙ্গে সঙ্গত রেখে জামায়াত ইসলামী ছাড়াও অন্যান্য দলও হরতাল আহ্বান করেছে।

শেয়ার করুন