১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৮:৫৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


বাংলাদেশে সহিসংতা ও প্রাণহানির ঘটনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ৩১-১০-২০২৩
বাংলাদেশে সহিসংতা ও প্রাণহানির ঘটনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ আন্থোনিও গুতেরেস/ফাইল ছবি


বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে (২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ) সহিসংতা এবং প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্থোনিও গুতেরেস। সব রাজনৈতিক দলসমূহকে সহিংসতা থেকে বিরত থাকার আহবান জানানোর পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ এবং বেআইনী গ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।


গত সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ের শুরুতে সংস্থাটির মহাসচিবের  পক্ষে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি পড়ে শুনান মুখপাত্র স্টিফেন ডোজারিক। এ সময় ডোজারিক বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সমাবেশে সহিংসতায় অন্তত নয় জন নিহত এবং অসংখ্য মানুষ আহত হবার ঘটনায় জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। তিনি সব রাজনৈতিক দলসমূহকে সহিংসতা থেকে বিরত থাকার এবং  অতিরিক্ত বলপ্রয়োগ ও বেআইনী গ্রেফতার বন্ধের আহবান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব মতপ্রকাশ এবং শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতার অধিকারে সম্মান প্রদর্শনের বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন বলে উল্লেখ করেন এই মুখপাত্র।


ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডোজারিক বলেন, “সহিংসতার ঘটনায় আমরা অবশ্যই উদ্বিগ্ন, যেমনটা বিবৃতিতে বলেছি। আমরা এখনো মনে করি পরিস্থিতি শান্ত হওয়া উচিত এবং আগামী নির্বাচনকে সামনে রেখে সবাই যেনো তাদের অধিকার চর্চা এবং মতপ্রকাশের স্বাধীনতা পায়, সে অধিকারের বিষয়টিতে সম্মান  প্রদর্শন করতে হবে।”

শেয়ার করুন