০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৩:০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


আফগান ঝড়ে নাস্তানাবুদ অজি
নিজস্ব প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-০৬-২০২৪
আফগান ঝড়ে নাস্তানাবুদ  অজি বিশ্বসেরা দলকে হারানোর পর এমন উচ্ছাস আফগানদেরই মানাচ্ছে/ছবি সংগৃহীত


আফগানদের বিপক্ষে চোখেমুখে হতাশার ছবি স্পষ্ট ফুটে উঠেছিল অস্ট্রেলিয়ার। অপ্রত্যাশিত কিছু নয়। আফগান রুপ কথার কহিনী যাদের জানা তারা এতে বিস্মিত হবেন না। টি২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ন ম্যাচে যদি জার্সি পরিচয়টা বহন না করতো তাহলে অস্ট্রেলিয়া দলের বাজে পারফরমেন্সের স্থানে আফগানিস্তান। আর আফগানদের দুর্দান্ত পারফরমেন্সের স্থানে অজিদের বসিয়ে দিলেই ছিল যথার্থ।


কী বোলিং কি ব্যাটিং। প্রতিটা ডিপার্টমেন্টে দুর্দান্ত পারফরমেন্স করে অজিদের শুধু হারায়নি, রীতিমত নাকানি চুবানি দিয়ে ছেড়ে দিয়েছে উপমহাদেশের উঠতি শক্তি আফগানিস্তান। যাতে করে রীতিমত অজিরা বিধ্বস্ত আফগান ঝড়ে।


প্রথম ব্যাটিং করতে নেমে দুই ওপেনার রহমাতুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জারদানের ১১৮ রানের পার্টনারশীপ মনে হচ্ছিল খেলাটা কাবুলের কোনো স্টেডিয়ামেই হচ্ছে। অজি বোলাররা একেবারেই অসহায়। নাস্তানাবুদ। কিছুই করতে পারছিলেণ না। পরাশক্তির তালিকায় থাকা অজিদের বোলিং সাদামাটায় পরিনত করে ওই দুই ব্যাটসম্যান হাফ সেঞ্চুরী করেছেন পাল্লা দিয়ে। এরমধ্যে গুরবাজ ৫০ করেন ৪৪ বলে। এরপর জারদান করেন ৪৬ বলে। এরপর তারা বিচ্ছিন্ন হন। ইনিংস শেষে স্কোর ১৪৮/৬। সর্বোচ্চ গুরবাজের রান ৬০। চার ছক্কা ও চার বাউন্ডারীর সাহায্যে। প্যাট কামিন্স নেন তিন উইকেট।


অস্ট্রেলিয়ার ব্যাটিং স্তম্ভ গ্লেন ম্যাক্সওয়েলকে আউটের পর গুলবদ্দিন নায়েব/ছবি সংগৃহীত


এরপর খেলতে নামা অস্ট্রেলিয়ান ইনিংসে ধ্বস নামান ৮ নাম্বারে বোলিং করতে আসা গুলবদ্দিন নায়েব। ৪ ওভারে ৪ উইকেট নিয়ে অজি ইনিংস ধ্বংসলীলায় পরিণত করে দেন। এর আগে নাভিদ উল হক নিয়েছেন তিন উইকেট ওপেনিংয়ে বোলিং করে। অজি ইনিংস শেষ ১২৭ রানে। তাও চার বল খেলতে বাকী ছিল তখনও।


শুধুই যে অস্ট্রেলিয়া হেরেছে তাও না। দলটির দুর্বলতা কোথায় সেটাও দেখিয়ে দিয়েছে আফগানরা ওয়েস্টইন্ডিজের কিংস্টাউনের কন্ডিশনে। ম্যান অব দ্যা ম্যাচ চার উইকেট নেয়া গুলবদ্দিন নায়েব।    

শেয়ার করুন