০৩ জুন ২০২৬, বুধবার, ০৯:৪১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
আরবি ভাষা ও শিক্ষা যুক্তরাষ্ট্রে জনপ্রিয় হচ্ছে গ্রিনকার্ডের আবেদন নিয়ে ট্রাম্প প্রশাসনের অপব্যাখ্যার পর পুনঃব্যাখ্যা, মামলার প্রস্তুতি বিশ্ব কূটনীতির সর্বোচ্চ মঞ্চে আবারো বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ভিসা : দুইবারের বেশি দূতাবাসে যেতে হবে না অনলাইন জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে বড়রা এ প্রজন্মকে হাটে নিয়ে বিক্রি করে দিয়েছে খালেদা জিয়ার নামে নামকরণ : তারেক রহমানের ‘না’ সাক্ষাৎকার ছাড়াই দ্রুত আশ্রয় আবেদন বাতিলের পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের নিউ জার্সির আইস ডিটেনশন সেন্টারে অমানবিক আচরণের অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৪৫তম শাহাদাতবার্ষিকী


গাজীপুর সোসাইটির নতুন কমিটি গঠন
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৮-০২-২০২৬
গাজীপুর সোসাইটির নতুন কমিটি গঠন কমিটি নির্বাচনের সভায় উপস্থিত নেতৃবৃন্দ


নিউইয়র্কের জ্যামাইকায় গাজীপুর সোসাইটি অব ইউএসএ ইনক-এর নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি শুক্রবার রাতে জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি হলে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আমেরিকানের উপস্থিতিতে এবং সংগঠনের সকল সদস্যের উপস্থিতিতে এই সংগঠনের নতুন কমিটির ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসাবে সর্বসম্মতভাবে মনোনীত হন মোমেন সরকার, সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত হন ইবনে আলী এবং উপস্থিত ছিলেন জালাল সরকার ও শামসুদ্দিন। উপদেষ্টা হিসেবে ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন আহমেদ, বেলাল সরকার, আসাদুজ্জামান বকসী, জহিরুল হক, সেলিম, মাহাবুব বকসী, আমিনুল ইসলাম বকসি।

আরো উপস্থিত ছিলেন আসাদুজ্জামান ভূইয়া শাহীন, চাঁন মিয়া, কবির হোসেন, মশিউর আহমেদ, ওলী উল্লাহ, পিন্টু, লুতফর নাহার, মাসুদ বকসী, মো: সম্রাট, সামিউল আলম বকসী, সুলতান আহমেদ, উপদেষ্টা জহিরুল হকের পরিচালনায় সাত সদস্য বিশিষ্ট নিবাচন কমিশন গঠন করে নতুন কমিটি ঘোষনা করা হয়। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নব নিবাচিত সভাপতি হন মোমেন সরকার বলেন, আমরা চাই ঐক্যবদ্ধভাবে, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমাদের কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে।

শেয়ার করুন