১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০৪:১৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


যুক্তরাষ্ট্রে সিটি ও স্টেট পার্লামেন্ট নির্বাচনে ১৩ প্রবাসীর জয়
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৫-১১-২০২৩
যুক্তরাষ্ট্রে সিটি ও স্টেট পার্লামেন্ট নির্বাচনে ১৩ প্রবাসীর জয় বিজয়ী বাংলাদেশিরা


যুক্তরাষ্ট্রে স্থানীয় সরকার পর্যায়ের সিটি কাউন্সিল ও স্টেট পার্লামেন্ট নির্বাচনে ১৩ প্রবাসী বাংলাদেশি জয়ী হয়েছেন। গত ৭ নভেম্বর দেশটির বিভিন্ন সিটি ও স্টেটে অনুষ্ঠিত এ নির্বাচনে সিনেটর, কাউন্সিলর অ্যাট লার্জ ও কাউন্সিলর পদে লড়েন তারা।

বিজয়ীরা হলেন-ভার্জিনিয়া স্টেট পার্লামেন্টের সিনেটর পদে সাদ্দাম সেলিম, ফিলাডেলফিয়া সিটির কাউন্সিল অ্যাট লার্জ পদে নীনা আহমেদ, নিউইয়র্ক সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ, মিলবোর্ন সিটি কাউন্সিলর পদে নুরুল হাসান ও সালাহউদ্দিন মিয়া। এছাড়া হাডসন সিটিতে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদে শেরশাহ মিজান, দেওয়ান সারওয়ার, রনী ইসলাম এবং সুপারভাইজার পদে আব্দুস মিয়া জয় পেয়েছেন। অপরদিকে মিশিগান স্টেটের হ্যামট্রমিক সিটির প্রো-টেম মেয়র হিসেবে কামরুল হাসান এবং কাউন্সিলর পদে জয় পেয়েছেন মোহতাসিন সাদমান। পেনসিলভানিয়া স্টেটের হ্যাটফিল্ড টাউনশিপে কমিশনার পদে জয়ী হয়েছেন শহিদুল ইসলাম পার্থ এবং ল্যান্সডেল বরো কাউন্সিলওম্যান হয়েছেন রাফিয়া রাজ্জাক।

প্রবাসীদের পক্ষ থেকে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন জর্জিয়া স্টেট সিনেটর শেখ রহমান, কানেকটিকাট স্টেটের সিনেটর মাসুদুর রহমান, স্টেট রিপ্রেজেনটেটিভ আবুল খান এবং মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব। এছাড়া নীনা আহমেদকে অভিনন্দন জানিয়েছে ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসিলভানিয়া’।

শেয়ার করুন