০১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ০৫:০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


নাকবা’কে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসকে রাশিদা তালিবের প্রস্তাব
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২১-০৫-২০২৫
নাকবা’কে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসকে রাশিদা তালিবের প্রস্তাব মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিব


মার্কিন কংগ্রেসওম্যান রাশিদা তালিব ফিলিস্তিনের নাকবাকে স্বীকৃতি দেওয়ার জন্যে গত ১৪ এপ্রিল একটি প্রস্তাব উত্থাপন করেছেন। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে লাখ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করা হয়। ওই ঘটনা ‘নাকবা’ নামে পরিচিত। এক বিবৃতিতে রাশিদা বলেন, নাকবা কখনো শেষ হয়নি। তিনি বলেন, গাজায় আজ আমরা ইসরায়েলি বর্ণবাদী শাসনব্যবস্থার গণহত্যা প্রত্যক্ষ করছি। এটি ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার এক অভিযান। নাকবার ৭৭ বছর পূর্তি উপলক্ষে ফিলিস্তিনের জাতিগত নির্মূল অভিযান শুরুর পর থেকে গাজায় যারা নিহত হয়েছেন এবং যারা বাস্তুচ্যুত হয়েছেন আমরা তাদের সম্মান জানাই। প্রিয়জন হারানোর যে ক্ষত তাদের মধ্যে তৈরি হয়েছে তা পূরণ করা প্রয়োজন। তিনি আরো বলেন, ন্যায়বিচারের মাধ্যমে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

উল্লেখ্য, ২ মার্চ থেকে গাজায় সকল খাদ্য ও সহায়তা উপকরণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে গাজায় দুর্ভিক্ষ অবস্থা দেখা দিয়েছে। এছাড়া ২০২৩ সালের অক্টোবর থেকে কমপক্ষে ৫২ হাজার ৯০০ ফিলিস্তিনি শিশু ও নারী ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

শেয়ার করুন