১০ অগাস্ট ২০২৬, সোমবার, ০৯:২০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


জালালাবাদ ভবনে মতবিনিময় সভা
ড. মোমেনকে পুনর্নির্বাচিত করার আহ্বান
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২৭-১২-২০২৩
ড. মোমেনকে পুনর্নির্বাচিত করার আহ্বান অনুষ্ঠানে অতিথি ও আয়োজকবৃন্দ


বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ডিসেম্বর রোববার রাতে এস্টোরিয়াস্থ জালালাবাদ ভবনে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের জন্য ভোট চাইতেই মতবিনিময় সভার আয়োজন করা হয় এবং ড. এ কে আব্দুল মোমেনকে আবারও নির্বাচিত করার আহ্বান জানানো হয়।

কমিউনিটি অ্যাকটিভিস্ট ইয়ামিন রশীদের সভাপতিত্বে এবং সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ ও হুমায়ূন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।

অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি শেলী মোবদি, ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান শেফাজ, কমিউনিটি অ্যাকটিভিস্ট আবুল মোমিত ফুয়াদ, অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম, বাংলাদেশ লীগ অব আমেরিকার সাবেক প্রেসিডেন্ট এমাদ চৌধুরী, কমিউনিটি অ্যাকটিভিস্ট সৈয়দ ফজলুর রহমান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলু মিয়া, আব্দুল মালেক খান (লায়েক), বিশিষ্ট ব্যবসায়ী মইনুজ্জামান চৌধুরী, গোলাম রব্বানী খান, মঞ্জুর চৌধুরী, দুরুদ মিয়া রনেল, হাসনাতসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য রাখেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত মিজানুর রহমান শেফাজ। 

সমাবেশে বক্তারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আবারও নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানান। তারা বলেন, আমাদের মনে রাখতে ড. এ কে আব্দুল মোমেন আমাদের প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশিদের প্রতিনিধি।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে অনন্য উচ্চতায় পৌঁছেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। দেশের আর্থসামাজিক উন্নয়ন আজ সারা বিশ্বের কাছে বিস্ময় ও রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য নানাবিধ যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছেন। দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বড় বড় মেগা প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও ক্ষমতায় আনতে হবে বলে তারা উল্লেখ করেন।

সাধারণ সম্পাদক মইনুল ইসলাম অনুষ্ঠানকে সফল এবং সার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন