০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৩:২০:১২ অপরাহ্ন
শিরোনাম :
মক্কা চুক্তি, প্রয়োজন সুচিন্তিত ঝুঁকি বিশ্লেষণ ও জাতীয় ঐক্য দীর্ঘ ৮ বছর পর সিলেটে আন্তর্জাতিক ফ্লাইট বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশেও এখন রোবোটিক সার্জারি অভ্যন্তরীন না ভূ-রাজনৈতিক, কোন কারণে সরকারে অস্বস্তি! বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব


মিশিগানে বাংলাদেশ আরবান মিউজিক ফেস্টিভালের প্রথম আসর
মিশিগান প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০১-২০২৪
মিশিগানে বাংলাদেশ আরবান মিউজিক ফেস্টিভালের প্রথম আসর


হ্যামট্রামিক সিটির গেট অব কলম্বাসে গত ১৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায় বসে বাংলাদেশ আরবান মিউজিক ফেস্টিভালের প্রথম আসর। রাত ৮টায় অনুষ্ঠান শুরু হয়। বিশিষ্ট কবি ও গীতিকার ইশতিয়াক রূপু অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেওয়ার পর অর্পিতা সেন ও মৃত্তিকা সরকারের চমৎকার যৌথ নৃত্যের মাধ্যমে উৎসব উদ্বোধন হয়। পরে মিশিগান বাংলা থিয়েটারের হয়ে রম্যনাটক ও সংগীত পরিবেশন করেন হারান কান্তি সেন, সঞ্জয় দেব, শর্মিলা দেব শর্মি, পরেশ দেবনাথ। সদ্য প্রয়াত উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের দিকপাল ওস্তাদ রাশিদ খানকে বাংলা থিয়েটার তথা উৎসবের পক্ষ থেকে আবেগাপ্লুত শ্রদ্ধা জানান মিশিগান বাংলা থিয়েটারের সভাপতি হারান কান্তি সেন। পরে হলভর্তি দর্শকের মুহুর্মুহু করতালির মধ্যে একে একে সংগীত পরিবেশন করেন আসমা আখতার, সৈয়দ শাফি, নদী, মোহাম্মদ আমজাদ, ডিøবয় হিমেল, ইক্কি গা, সিলেট মেইড প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশিগানের প্রথম প্রিন্ট সংবাদপত্র বাংলা সংবাদ সম্পাদক ইকবাল ফেরদৌস, হ্যামট্রামিক সিটি মেয়র প্রো-টেম আবু মোহাম্মদ মুসা। মধ্যরাত পর্যন্ত উৎসবের শেষ পর্বে শিল্পীদের মধ্যে সম্মাননা ও পদক প্রদান করেন আয়োজনের গ্র্যান্ড স্পন্সর নাসির সবুজ, আয়োজক ইকবাল হোসেইন, হিমেল হোসেইন প্রমুখ।

শেয়ার করুন