০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ০৪:০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসসের নবনিযুক্ত এমডি ও প্রধান সম্পাদককে জাতীয় প্রেস ক্লাবে সংবর্ধনা বাসস'র এমডি ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেলেন কাদের গনি চৌধুরী কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ প্রায় ১,৪০০ আফগান-আমেরিকান হিসেবে প্রথমবার মার্কিন কংগ্রেসে আইশা ওয়াহাব আমেরিকানদের গৃহস্থালি ঋণ ১৮.৮ ট্রিলিয়ন, ক্রেডিট কার্ড ১.২৬ ট্রিলিয়ন ওহাইওতে মসজিদে সাত বছরে তৃতীয় হামলা জনপ্রিয় হচ্ছে তিন বছরের কলেজ ডিগ্রি, তবে আছে বিতর্ক মুসলিম নারীকর্মীর বৈষম্যের অভিযোগে ওক পার্ক সিটির বিরুদ্ধে মামলা সশস্ত্র ডাকাতের গুলিতে বাংলাদেশি মহসিন রানা নিহত


টুইটারের নিরাপত্তাত্রুটি দূর হলো আট মাস পর
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১১-০৮-২০২২
টুইটারের নিরাপত্তাত্রুটি দূর হলো আট মাস পর


গত বছরের ডিসেম্বরে টুইটারে থাকা কারিগরি ত্রুটি কাজে লাগিয়ে প্রায় ৫৪ লাখ ব্যবহারকারীর তথ্য চুরি করেছিলেন ‘ডেভিল’ নামের এক হ্যাকার। পরে অর্থের বিনিময়ে তথ্যগুলো অনলাইনে বিক্রিও করে দেন ওই হ্যাকার। সাইবার হামলার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও টুইটার পরে জানায়, ‘জিরো ডে’ ত্রুটি কাজে লাগিয়ে হামলাটি চালানো হয়। এবার সাইবার হামলার প্রায় আট মাস পর সেই ত্রুটি দূর করতে নিরাপত্তা হালনাগাদ করেছে খুদে ব্লগ লেখার সাইটটি।

নিরাপত্তা হালনাগাদের আগে দীর্ঘ আট মাস কারিগরি ত্রুটিটি কার্যকর ছিল টুইটারে। ফলে হ্যাকাররা চাইলেই টুইটার ব্যবহারকারীদের তথ্য চুরি করতে পারত। আট মাসে এই ত্রুটি কাজে লাগিয়ে কতজন ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি টুইটার। এক বিবৃতিতে টুইটার জানায়, ‘গত জানুয়ারি মাসে আমরা প্রথম নিরাপত্তাত্রুটিটির কথা জানতে পারি। গত বছরের জুন মাসে টুইটারে সফটওয়্যার হালনাগাদের ফলে এ কারিগরি ত্রুটি তৈরি হয়। বিষয়টি জানার পর তদন্ত করে নিরাপত্তাত্রুটিটি দূর করা হয়েছে।’

নিরাপত্তা হালনাগাদের পাশাপাশি ই-মেইল ও মোবাইল নম্বর ফাঁস হওয়া ব্যবহারকারীদের বার্তা পাঠিয়ে সতর্ক করেছে টুইটার। ব্যবহারকারীদের দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যবহারেরও পরামর্শ দিয়েছে সাইটটি।


শেয়ার করুন