১১ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ০১:২৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকিব প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী- ‘আর কোনো সুযোগ নেই’ ঘনবসতিপূর্ণ ও অপরিকল্পিত নগর এলাকায় শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেশি এআইপ্যাক সমর্থিত প্রার্থীকে হারিয়ে মিশিগানে চমক দেখালেন ড. আবদুল এল-সায়েদ ‘দেশের গ্রেট প্লেয়ার সিমপ্যাথি ছিল,আসলে সে খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’ মসজিদ নির্মাণে অনুমতি না দেওয়ায় ব্রোকেন অ্যারো সিটির বিরুদ্ধে মামলা ২৫ হাজার ডলার লুটের অভিযোগ, দুই বাংলাদেশি গ্রেফতার বাংলাদেশসহ ৫০ দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে হাসপাতালে ১, গ্রেফতার ১ প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান নিউইয়র্কে আইসের মুখোশ নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ


মুফতি আল মুনির বললেন
শাহ নেওয়াজকে ভোট দেয়া আমাদের জন্য কর্তব্য
দেশ রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ১৯-০৫-২০২২
শাহ নেওয়াজকে ভোট দেয়া আমাদের জন্য কর্তব্য বক্তব্য রাখছেন শাহ নেওয়াজ


গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং কমিউনিটির অত্যন্ত পরিচিত মানব দরদী শাহ নেওয়াজ প্রকৃত একজন ভালো মানুষ। আমেরিকার মূলধারার রাজনীতি করার আগেও কমিউনিটির মানুষকে অনেক সহযোগিতা করেছেন। শুধুমাত্র বাংলাদেশি না বরং  এশিয়ান কমিউনিটিতে রয়েছে তাঁর নাম-ডাক এবং উনি কমিউনিটির সেবা করার মাধ্যমে তাঁর সেই পরিচিত সম্মান অর্জন করে নিয়েছেন। তিনি আমাদের কমিউনিটি তথা সবার জন্য সেবা করতে চান। সেই লে আমেরিকার মূলধারার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির হয়ে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪ পার্ট এ থেকে ডিস্ট্রিক্ট লিডার হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন। তিনি জয়লাভ করলে হিন্দু-মুসলমান বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কমিউনিটির সেবা করতে পারবেন। উনার মধ্যে সেই মেধা প্রজ্ঞা রয়েছে। এজন্য তাঁকে ভোট দিয়ে বিজয়ী করে আনা আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমেরিকার মূলধারার রাজনীতিবিদ শাহ নেওয়াজকে নিয়ে এসব কথা বলেন আল মুনীর মসজিদের খতিব ড. মুফতি মুনীর আহমেদ আখন্দ। সাধারণত  শুক্রবার জুমায় কোনো ইমাম বা মুফতি এতো এরকমভাবে কথা বলেন না। এই প্রথম বয়ানের মাঝে দীর্ঘসময় শাহ নেওয়াজের কথা বলেন এবং ভোট চাইতে গিয়েইসলাম ধর্মের বিভিন্ন উদ্ধৃতি দেন মুফতি ড. মুনীর।

শাহ নেওয়াজ তাঁর বক্তব্যের প্রথমেই মুফতি ড. মুনীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, দীর্ঘসময় নিয়ে আমার জন্য ভোট চাইতে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেছেন। আপনাদের দোয়ায় আমি একজন সফল ব্যবসায়ী। আমাকে আপনারা সবাই চিনেন জানে। ডিস্ট্রিক্ট লিডার পদে কোনো মেচিং ফান্ড নেই। তার পরেও শুধুমাত্র আপনাদের সেবা করার জন্যই নির্বাচনে দাঁড়িয়েছি। আপনাদের সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার অনুরোধ জানাচ্ছি। এবং যারা যেতে পারবেন না অসুস্থতাজনিত বা বিভিন্ন কারণে তাদের জন্য এবসেন্টি ভ্যালটের ব্যবস্থা আছে। ঘরে বসে ভোট দিতে পারবেন। এবং সবাই আমার জন্য দোয়া করবেন।

শেয়ার করুন